NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ছেলে অভিষেকের অভিনয় দেখেন না জয়া


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ০৭:৫৪ এএম

>
ছেলে অভিষেকের অভিনয় দেখেন না জয়া

বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের অভিনয় দেখেন না স্বয়ং তার মা জয়া বচ্চন। এরচেয়ে বরং তিনি সংসদে যাওয়াটাই বেশি পছন্দ করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানান জুনিয়র বচ্চন।

কেন ছেলের অভিনয় দেখতে চান না মা? তবে কি ছেলেকে অপছন্দ করেন জয়া? বিষয়টা আসলে তা না। অভিষেক বচ্চনের সঙ্গে তার মা-বাবার সম্পর্ক অত্যন্ত ভালো। বিশেষ করে, তিনি যে মা জয়া বচ্চনের প্রিয় পাত্র; তা দিদি শ্বেতা বিভিন্ন সময় প্রকাশ্যে বলেছেন।

আসল ঘটনা হলো, সামনে মুক্তি পেতে চলেছে অভিষেক বচ্চন অভিনীত সিরিজ ‘ব্রিদ’। যেখানে অভিষেক বচ্চনের চরিত্রটি একেবারে ধূসর। অতিরিক্তি হিংসা, ধূসর জিনিস একেবারে পছন্দ করেন না জয়া বচ্চন। তাই ‘ব্রিদ’-এ ছেলের অভিনয় দেখবেন না তিনি।

এ প্রসঙ্গে জুনিয়র বচ্চন বলেন, ‘আমরা যে আসলে একটা ভালো টানটান গল্প বানিয়েছি, তার প্রমাণ হলো আমার মা সেটা দেখতে চাননি। আসলে মা হিংসা একেবারেই দেখতে পারেন না। তার বদলে সংসদে যাওয়া পছন্দ করেন। কারণ সেখানে এ সব হয় না।’

মা জয়া বচ্চন দেখতে না চাইলেও বাবা অমিতাভ বচ্চন ছেলের অভিনয় দেখার জন্য মুখিয়ে আছেন। কেননা, ‘ব্রিদ’-এর প্রথম সিজন তিনি একটানা দেখে ফেলেছিলেন। আগামী ৯ নভেম্বর মুক্তি পাচ্ছে অভিষেক বচ্চনের এই ‘শ্যাডো’ সিরিজের দ্বিতীয় কিস্তি।