NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

লাউতলা খাল, মোহাম্মদপুরের সৌন্দর্য বাড়াতে কাজ করবে ডিএনসিসি


খবর   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৪, ০৮:১৭ এএম

>
লাউতলা খাল, মোহাম্মদপুরের সৌন্দর্য বাড়াতে কাজ করবে ডিএনসিসি

লাউতলা খাল, মোহাম্মদ ও বছিলা এলাকার সৌন্দর্য বাড়াতে কাজ করার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির আওতাধীন এসব এলাকায় সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি বৃক্ষ রোপণ কার্যক্রম পরিচালনাও করা হবে।

শুক্রবার (৪ নভেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এসব কাজ করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নের পাশাপাশি শক্তি ফাউন্ডেশন নামক একটি প্রতিষ্ঠান সংস্থাটিকে সহযোগিতা করবে।

ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন লাউতলা খাল, বছিলা, মোহাম্মদপুর এলাকার সৌন্দর্য বর্ধন এবং বৃক্ষ রোপণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শক্তি ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি সার্বিক বিষয় পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, পাঁচ সদস্যের এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির প্রধান প্রকৌশলীকে এবং ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। পাশাপাশি কমিটির বাকি সদস্যরা হলেন ডিএনসিসির প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা, প্রধান রাজস্ব কর্মকর্তা এবং ডিএনসিসির আইন কর্মকর্তা।