NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

বাহরাইনে বাংলাদেশিদের দ্রুত বৈধ হওয়ার অনুরোধ


খবর   প্রকাশিত:  ২০ মার্চ, ২০২৫, ০৮:১৮ এএম

>
বাহরাইনে বাংলাদেশিদের দ্রুত বৈধ হওয়ার অনুরোধ

বাহরাইনে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের শিগগিরই ভিসা লাগিয়ে বৈধ হওয়ার অনুরোধ জানিয়েছে মানামার বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায় দূতাবাস।

দূতাবাসের এক বার্তায় জানানো হয়, দেশটির ঈসা টাউন (জিদ্ আলী) এলাকায় গত ২৯ অক্টোবর ভোর ৪টায় বাংলাদেশি কর্মীদের বসবাসরত ভবনে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে একজন বাংলাদেশি কর্মী নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন। ওই ভবনে মোট ৩৯ জন বাংলাদেশি বসবাসরত ছিলেন। তাদের মধ্যে ২১ জনের ভিসা মেয়াদোত্তীর্ণ ছিল।

অগ্নিকাণ্ডের পর প্রায় সব বাংলাদেশি কর্মীরা নিরাপদ স্থানে যেতে সক্ষম হন। কিন্তু তাদের পোশাক, পাসপোর্ট এবং সিপিআরসহ বাসস্থানের অধিকাংশ জিনিস পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত কর্মীদের দূতাবাসের পক্ষ থেকে আর্থিক ও অন্যান্য সহযোগিতা প্রদান করা হয়েছে।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, বৈধ ভিসা না থাকায় অগ্নিকাণ্ডের পর ওই ভবনে বসবাসরত ১৫ জন বাংলাদেশি কর্মীকে বাহরাইন পুলিশ আটক করে। বর্তমানে দূতাবাসের সহযোগিতায় অবৈধ কর্মীদের ভিসা লাগানোর গ্যারান্টি পত্র দিয়ে আটকদের পুলিশ স্টেশন থেকে বের করে আনার চেষ্টা করা হচ্ছে।

তারই পরিপ্রেক্ষিতে বাহরাইনে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের উদ্দেশে জানানো যাচ্ছে যে, বর্তমানে বাহরাইন সরকার অবৈধ কর্মীদের বিরুদ্ধে অভিযান বাড়িয়েছে। পুলিশের গ্রেপ্তার ও আইনি জটিলতা এড়াতে অবৈধ কর্মীদের দ্রুত ভিসা লাগিয়ে বৈধ হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।