NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

সাহায্যের জন্য ইউক্রেন প্রেসিডেন্টের ফোনে ক্ষুব্ধ হয়েছিলেন বাইডেন!


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০৭:২৫ এএম

সাহায্যের জন্য ইউক্রেন প্রেসিডেন্টের ফোনে ক্ষুব্ধ হয়েছিলেন বাইডেন!

আর্ন্তজাতিক ডেস্ক: সামরিক ও অর্থ সহায়তা আরও বেশি দেয়ার জন্য ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পীড়াপীড়ি করার কারণে ক্ষুব্ধ হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।   

গতকাল সোমবার মার্কিন গণমাধ্যম এনবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত জুন মাসে এক ফোনালাপের সময় জেলেনস্কি বাইডেনের কাছ থেকে আরও সাহায্য চান। তখনই নিজের বিরক্তি প্রকাশ করেন জো বাইডেন। বাইডেন চড়া গলায় জেলেনস্কিকে বলেন, “আপনার উচিত আরও একটু কৃতজ্ঞতা দেখানো।”

 

কয়েকটি সূত্রের বরাত দিয়ে এনিবিসি জানিয়েছে, ওইদিন ফোনালাপের সময় বাইডেন জেলেনস্কিকে এক বিলিয়ন ডলার সহায়তার কথা জানান। কিন্তু জেলেনস্কি সঙ্গে সঙ্গে তার আরও কী কী লাগবে তার তালিকা তুলে ধরেন বাইডেনের কাছে। আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বাইডেন। 

বাইডেন বলেন, “ইউক্রেনকে সাহায্য করার জন্য আমেরিকা কাজ করে যাচ্ছে, আপনার উচিত আরও কৃতজ্ঞ হওয়া।”

বাইডেনের বিরক্তি দূর করতে সেদিন জেলেনস্কি পরে এক বিবৃতি দেন যাতে তিনি মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। জেলেনস্কি বলেছিলেন, “প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কথোপকথন হয়েছে। আমি তার সমর্থনের জন্য কৃতজ্ঞ। প্রতিরক্ষার জন্য এই সাহায্য আমাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।”

এ বিষয়ে জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্রের কাছে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। জেলেনস্কির মুখপাত্রও কোনো প্রতিক্রিয়া জানাননি।

এদিকে, গত রবিবার ইউক্রেনের জন্য নতুন করে সাড়ে ২৭ কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেছে আমেরিকা। সেই প্যাকেজ ঘোষণার দুই দিন পরই এই রিপোর্ট প্রকাশ্যে এল। এখন পর্যন্ত কিয়েভকে ১৮২০ কোটি ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়েছে ওয়াশিংটন।

সূত্র: সিএনবিসি।