NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

নিরাপদ দূরত্বে থেকে শব্দবোমা ছুড়ছে বিএনপি : সেতুমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৫, ০৫:০৭ এএম

নিরাপদ দূরত্বে থেকে শব্দবোমা ছুড়ছে বিএনপি : সেতুমন্ত্রী

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ বিএনপিকে নিয়ে বিপদে আছে। মানুষ এখন স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বিএনপিকে বড় হুমকি মনে করে। বিএনপির হাতে দেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও গণতন্ত্র নিরাপদ নয়।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

 

 

সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতারা প্রতিদিন আন্দোলনের হুমকি দেন। তবে তাদের আন্দোলনের নেতা কে, সেটাই তারা জানেন না। দলটির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনই দণ্ডপ্রাপ্ত। বঙ্গবন্ধুকন্যার মহানুভবতায় চেয়ারপারসন ঘরে বসে চিকিৎসার সুযোগ পেয়েছেন। আর তারেক রহমান রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে আছেন। ১০ ট্রাক অস্ত্র ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্তও তিনি। নিরাপদ দূরত্বে থেকে বিলাসী জীবন যাপন করে নেতাকর্মীদের চাঙ্গা করতে শব্দবোমা ছুড়ছেন আর স্বপ্ন দেখেছেন ময়ূর সিংহাসনের।

বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমানে দেশে গণতন্ত্রেরও কোনো সংকট নেই। সংকট বিএনপির মনস্তত্ত্বে। বিএনপি নেতৃবৃন্দ সর্বদা কৃত্রিম সংকটের দুর্গন্ধ ছড়িয়ে বিভ্রান্তিকর বক্তব্য-বিবৃতি প্রদান করে। স্বাধীনতা গেল বলে হা-হুতাশের রাজনীতি করে। বিএনপিকে এই সংকট থেকে উত্তরণে অপরাজনীতির কৌশল পরিহার করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে তারা সঠিক পথে ফিরে এলেই তা দেশের রাজনীতির জন্য সহায়ক হবে বলে আশা রাখি। ’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের জনগণ আর পেছনে ফিরে যেতে চায় না। তারা দুর্নীতির বরপুত্র, হাওয়া ভবনের স্রষ্টা, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে ক্ষমতায় দেখতে চায় না বলেও উল্লেখ করেন তিনি।