NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

আফগানিস্তানের বিদায়ঘণ্টা বাজাল শ্রীলঙ্কা


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪৫ এএম

>
আফগানিস্তানের বিদায়ঘণ্টা বাজাল শ্রীলঙ্কা

বাঁচা-মরার লড়াইয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। সে লড়াইয়ে শেষ হাসিটা আর হাসা হলো না তাদের। হেরেছে ৬ উইকেটের ব্যবধানে। তাতেই বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে রশিদ খান-মোহাম্মদ নবীদের।

ব্রিসবেনের গ্যাবায় বিশ্বকাপের দুটো ম্যাচেই জিতেছে আগে ব্যাট করা দল। সে কারণে অধিনায়ক নবী নির্দ্বিধায় নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। তবে সে সিদ্ধান্ত আজ আফগানদের কাজে আসেনি। আসবে কী করে, থিতু হয়ে যে সব ব্যাটার ছুঁড়ে দিয়ে এসেছেন একের পর এক উইকেট!

শুরুর তিন ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ, উসমান গনি, ও ইব্রাহিম জাদরান বিদায় নিয়েছেন যথাক্রমে ২৮, ২৭ ও ২২ রান করে। এরপর ব্যাটারদের কেউ ২০ রানও ছুঁতে পারেননি আর। 

যার ফলে আফগানিস্তানের রানটাও ১৪৪ এর বেশি হয়নি। তবে এই মাঠেই দিনদুয়েক আগে এমন পুঁজি নিয়ে জিম্বাবুয়েকে হারিয়েছিল বাংলাদেশ। তাই আফগানদের আশার আলো ছিল বৈকি!

দ্বিতীয় ওভারে পাথুম নিসাঙ্কাকে তুলে নিয়ে সে আশার পালে জোর হাওয়াই দিয়েছিল দলটি। তবে এরপরের গল্পটা কেবলই শ্রীলঙ্কার। দলীয় ৪২ রানে কুশল মেন্ডিস ফিরলেও ধনাঞ্জয়া ডি সিলভা খেলে ফেলেন ৬৬ রানের অপরাজিত ইনিংস। সেই ইনিংসে ভর করেই শ্রীলঙ্কা তুলে নেয় ৬ উইকেটের জয়। যার ফলে আফগানিস্তানের বিদায়ঘণ্টা বেজে যায়। আর শ্রীলঙ্কা নিজেদের বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখে ভালোভাবেই।