NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

সিউলে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৩, ০৫:০৯ এএম

>
সিউলে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

হ্যালোইন উদযাপনের সময় শনিবার (২৯ অক্টোবর) রাতে দক্ষিণ কোরিয়ার সিউলের ইতাইওয়ানে পদদলিত হয়ে বহু মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সুকে পাঠানো এক চিঠিতে তিনি লিখেছেন, ‘আমি, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আপনার এবং শোকাহত পরিবার, আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

তিনি বলেন, ‘কোরিয়া প্রজাতন্ত্রের দীর্ঘদিনের বন্ধু হিসেবে বাংলাদেশ এই ট্র্যাজেডিতে গভীর সহানুভূতি প্রকাশ করছে এবং এই কঠিন সময়ে প্রজাতন্ত্রের জনগণের পাশে দাঁড়িয়েছে।’

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী প্রার্থনা করেন যে কোরিয়ার জনগণ ও সরকার সাহস ও দৃঢ়তার সঙ্গে এই দুঃখজনক ক্ষতি কাটিয়ে উঠবে।

 

অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির বাড়িতে ভাঙচুর এবং তার স্বামী পল পেলোসির ওপর সহিংস হামলার ঘটনায় সমবেদনা ও মনোবেদনা প্রকাশ করেছেন।

রোববার (৩০ অক্টোবর) ন্যান্সির কাছে পাঠানো একটি চিঠিতে তিনি বলেছেন, আমি শুক্রবার (২৮ অক্টোবর) আপনার বাসভবনে অনুপ্রবেশ এবং আপনার স্বামী পল পেলোসির ওপর সহিংস হামলার বিষয়ে জানতে পেরে গভীরভাবে দুঃখিত হয়েছি।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি বলেছেন যে তিনি জানতে পেরেছেন মি. পলের দেহে অস্ত্রোপচার করা হয়েছে এবং তিনি  এখন সেরে উঠছেন।

শেখ হাসিনা আরও বলেন, আমি আবারও বলতে চাই যে সন্ত্রাস, মৌলবাদ, সহিংস চরমপন্থা এবং ঘৃণামূলক অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ গণতন্ত্র, মানবতা এবং সকলের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে।

প্রধানমন্ত্রী পাঠানো বার্তায় পল পেলোসির দ্রুত এবং সম্পূর্ণ সেরে ওঠা এবং ন্যান্সি ও তার পরিবারের সদস্যদের জন্য নিরাপদ জীবন কামনা করেছেন।