NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

ভারতের হারে বিপাকে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৪:৫৩ পিএম

>
ভারতের হারে বিপাকে বাংলাদেশ

জিম্বাবুয়েকে হারিয়ে আজ দুপুরেই পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠেছিল বাংলাদেশ। দিনের শেষ ম্যাচে ভারত জিতলে সে জায়গা অক্ষুন্নও থাকতো সাকিবদের। কিন্তু গুরুত্বপূর্ণ এ ম্যাচে রোববার দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরেছে ভারত। 

পার্থ স্টেডিয়ামের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে জয়ের নায়ক ডেভিড মিলার। তাকে যোগ্য সঙ্গ দিয়েছে মার্করাম। দুজনের অবিচ্ছিন্ন ৭৬ রানের জুটিতেই ম্যাচ থেকে ছিটকে যায় ভারতীয়রা।

এ জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন দক্ষিণ আফ্রিকা। সমান ৪ পয়েন্ট করে থাকলেও রান রেটের কারণে বাংলাদেশের চেয়ে এক ধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। টেবিলের তিনে আছে সাকিব আল হাসানের দল।

পার্থের বিশাল মাঠে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের সে সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে অবশ্য খুব একটা সময় নেননি দক্ষিণ আফ্রিকার পেসাররা। দুর্দান্ত সুইং-বাউন্সে প্রথম ঘন্টার পুরোটাই জিতে নিয়েছেন এনগিডি-নর্টজেরা।

শুরুটা হয়েছে রোহিতকে দিয়ে। ১৫ রান করে ভারতীয় অধিনায়ক ক্যাচ দিয়ে ফেরেন এনগিডির বলে। একই ওভারে ফেরেন আরেক ওপেনার রাহুলও। দুই ওপেনারের বিদায়ের পর ২৩ রান যোগ করতেই আরও ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত।

পঞ্চম উইকেটে দিনেশ কার্তিককে নিয়ে কিছুটা ইনিংস মেরামতের কাজ করছেন যাদব। যদিও ৫২ রানের সে জুটিতে কার্তিকের অবদান ছিল মাত্র ৬ রান। ৪০ বলে ৬৮ রান করে যাদব ফিরলে আবারও ভাটা পড়ে রানে। ১৩৩ রানে থামে ভারতের ইনিংস। 

দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন এনগিডি। তিনটি উইকেট পেয়েছেন ওয়াইন পার্নেল। আর একটি উইকেট গেছে নর্টজের ঝুলিতে।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকাও। ২৪ রানে ৩ উইকেট হারানো দলটিকে পরে পথ দেখান ডেভিড মিলার ও মার্করাম। ৪১ বলে ৫২ রান করে মার্করাম আর্শদীপের শিকার হয়ে ফিরলেও রানের চাকা সচল রাখেল মিলার। ৪৬ বলে ৫৯ রানের অপরাজিত থেকে দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে।