NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

যুক্তরাষ্ট্রে ৮ বছর বয়সেই বিশাল পর্বতের চূড়ায়


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:১৮ পিএম

যুক্তরাষ্ট্রে ৮ বছর বয়সেই বিশাল পর্বতের চূড়ায়

আর্ন্তজাতিক ডেস্ক: আট বছর বয়সেই যুক্তরাষ্ট্রের এল ক্যাপিটান পর্বতের চূড়ায় পা রেখেছে স্যাম বেকার। পর্বতশৃঙ্গটি ইয়োসেমিটি উপত্যকা থেকে তিন হাজার ফুটেরও বেশি উঁচুতে।

স্থানীয় সময় গত শুক্রবার সন্ধ্যায় এল ক্যাপিটানের শিখরে নিজের পদচিহ্ন এঁকে দিয়েছে স্যাম। পর্বতারোহী বাবা জো বেকারও ছেলের সঙ্গে একই সময় চূড়ায় পৌঁছান।

 

 

এক ফেসবুক পোস্টে ছেলের কীর্তির কথা প্রকাশ করেছেন জো। স্যাম এল ক্যাপিটানের এযাবৎকালের সর্বকনিষ্ঠ আরোহী বলেও দাবি করেছেন তিনি। ফেসবুকে জো লেখেন, ‘এ এক অসাধারণ সপ্তাহ। আমি স্যামের জন্য গর্বিত। ’ শিশু স্যাম বেকারসহ চারজন এল ক্যাপিটানে আরোহণ শুরু করেন গত মঙ্গলবার থেকে।

বাবা জো জানিয়েছেন, তিনি ভেবেছিলেন পাহাড়ে ওঠার সময় স্যাম ভয় বা কষ্টে কাঁদবে। কিন্তু অভিযানের পুরো পথেই দৃঢ় মনোভাব দেখিয়েছে সে।

kalerkantho

পর্বতারোহণ স্যামের পারিবারিক ঐতিহ্যেরই অংশ। হাঁটতে শেখার আগেই পর্বতারোহণের সরঞ্জামের সঙ্গে পরিচয় হয়েছে তার। দেড় বছর ধরে এল ক্যাপিটান আরোহণের প্রশিক্ষণ নিয়েছে স্যাম। এর আগে বাবা-ছেলে মিলে ইউটা অঙ্গরাজ্যের এক হাজার ফুট উচ্চতার মুনলাইট বাট্রেস আরোহণ করে। তখনই ছেলেকে এল ক্যাপিটানে ওঠার জন্য প্রস্তুত বলে মনে হয় জো বেকারের।

স্যামের মা অ্যান বেকার জানান, তাঁরা ছেলের পর্বত অভিযানে যাওয়ার বিষয়টিকে সমর্থন দিয়ে এসেছেন। তিনি বলেন, ‘পর্বতের চূড়ায় উঠতে পেরে স্যাম ছিল উচ্ছ্বসিত। ’ 
সূত্র : সিএনএন