NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

কিছু এডিস মশা হয়তো ফ্লাইটে বাংলাদেশে এসেছে : স্থানীয় সরকারমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ০৯:১৭ এএম

কিছু এডিস মশা হয়তো ফ্লাইটে বাংলাদেশে এসেছে : স্থানীয় সরকারমন্ত্রী

ঢাকা: বাংলাদেশে এডিস মশা আসার সম্ভাব্য উপায় তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম জানান, হয়তো রোগী অ্যাফেক্টেড হয়ে এসেছে অথবা কিছু মশা হয়তো ফ্লাইটে এসেছে। আজ রবিবার সচিবালয়ে এক সভা শেষে এ কথা বলেন মন্ত্রী।  

মন্ত্রী বলেন, ‘এডিস মশার প্রাদুর্ভাব বেড়েছে। এটা এখন পর্যন্ত যদিও ঢাকাকেন্দ্রিক, তার পরও দেখা যাচ্ছে- এখানে এসে অ্যাফেক্টেড (আক্রান্ত) হয়ে কেউ কেউ বিভিন্ন স্থানে যাচ্ছে।

 

সেখানেও এটা বিস্তার লাভ করতে পারে। ঢাকা থেকে গ্রামে যাওয়ার সম্ভাবনাও আছে।  

 

বহির্বিশ্বের ডেঙ্গু রোগীর তথ্য তুলে ধরে মন্ত্রী জানান, ফিলিপাইনে এক লাখ ৩৮ হাজার এই মুহূর্তে আক্রান্ত। ব্যাংকক পোস্ট পত্রিকার তথ্য দিয়ে বলেন, ‘থাইল্যান্ডে বছরের প্রথম ছয় মাসে ২০ হাজার সাত শ মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। গত চার বছরের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হয়েছে। গত বছরে ১৪ হাজার ৯০০ জন আক্রান্ত এবং ১৯ জনের মৃত্যু হয়েছে। 

মন্ত্রী বলেন, এটা এখন বৈশ্বিক চ্যালেঞ্জ হয়ে গেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে একসময় অতিমাত্রায় ডেঙ্গুরোগী ছিল এবং অনেক বেশি লোক আক্রান্ত, ক্ষতিগ্রস্ত ও মৃত্যুবরণ করেছে। এ জন্য তাদের ভালো কিছু অভিজ্ঞতার কথা আলোচনায় আসে, এ কথাটা এ জন্য রেফার করছি। এটা ফিলিপাইন থেকে মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসতেই পারে, তাহলে ঢাকা থেকে কুমিল্লা, নোয়াখালী, সিলেটে যাবে না- এই কথাটা আমি কী করে বলব?