NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

তরুণরাই আগামী দিনের নেতা : স্পিকার


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৫, ০৪:৪৭ পিএম

>
তরুণরাই আগামী দিনের নেতা : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণরাই আগামী দিনের নেতা। মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণ কাজে লাগিয়েই তারা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের দক্ষ কারিগরে পরিণত হবে।

শনিবার (২৯ অক্টোবর) ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় পিয়ারসন এডেক্সেল আয়োজিত ‘হাই অ্যাচিভারস অ্যাওয়ার্ড ২০২২’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিরীন শারমিন বলেন, বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগোচ্ছে। এদেশের মেধাবী শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা অর্জন করে যোগ্যতা ও দক্ষতার সঙ্গে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বের দোরগোড়ায় পৌঁছে দেবে।

স্পিকার আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে কার্যকর ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নারী শিক্ষার প্রসারে তিনি অভিভাবকদের স্মার্টফোনের মাধ্যমে আর্থিক সহযোগিতা করছেন।

dhakapost

এসময় স্পিকার পিয়ারসন কোয়ালিফিকেশনে অনবদ্য ফলাফল অর্জনের জন্য মনোনীতদের পুরস্কার দেন। সারা বিশ্বে মানসম্মত শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য তিনি ব্রিটিশ কাউন্সিল এবং পিয়ারসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন, ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল এক্সামস ডিরেক্টর হ্যারিয়েট গার্ডনার, পিয়ারসন স্কুল কোয়ালিফিকেশনসের ভাইস প্রেসিডেন্ট এমা হোয়েল এবং ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর অপারেশনস এক্সামিনেশনস জুনায়েদ আহমেদ বক্তৃতা করেন।

ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল এক্সামস ডিরেক্টর হ্যারিয়েট গার্ডনার বলেন, আমরা ছাত্র-ছাত্রীদের সঙ্গে সরাসরি কাজ করছি। যাতে তাদের দক্ষতা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নতুন সংযোগ করে দেওয়ার মধ্যদিয়ে যুক্তরাজ্যের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে তাদের জীবনমান পরিবর্তন করে একটি উন্নত বিশ্ব গঠন করা যায়। আমরা তাদের সহযোগিতা করেছি ইংরেজি শেখার জন্য, নেটওয়ার্ক তৈরি এবং তাদের সৃজনশীল ধারণাগুলো খুঁজে বের করার জন্য। যাতে তারা উচ্চ-মানের শিক্ষা পায় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যোগ্যতা অর্জন করে।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, শিক্ষা একটি মৌলিক মানবাধিকার এবং একটি দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের অনেকগুলো প্রকল্প রয়েছে, যা তরুণদের জন্য তৈরি হয়েছে। এই অর্জন একজন শিক্ষার্থীর ভবিষ্যতের জন্য একটি দুর্দান্ত বিনিয়োগ।

নাইনথ একাডেমিক অ্যাওয়ার্ড সেরেমনির এ অনুষ্ঠানে ২০২১ ও ২০২২ সালের পরীক্ষায় অসাধারণ নৈপুণ্য অর্জনের জন্য ৭৭৯ জনকে পুরস্কার দেওয়া হয়।