NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

নুপূর শর্মাকে মুম্বাই পুলিশের তলব


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৮ এএম

নুপূর শর্মাকে মুম্বাই পুলিশের তলব

আর্ন্তজাতিক ডেস্ক: মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দিল্লির বিজেপি নেত্রী নূপুর শর্মা। এরইমধ্যে তাকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি। একটি জিডি দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। এবার নূপুর শর্মাকে তলব করেছে মুম্বাই পুলিশ।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ২৫ জুন সকাল ১১টার সময় তাকে হাজিরা দিতে বলেছে মুম্বাই পুলিশ। সেই সঙ্গে যে টিভি চ্যানেলে ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপির প্রাক্তন মুখপাত্র, সেটির ভিডিও ফুটেজও চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি এক টকশোতে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা রাসূলুল্লাহ (সা.) এর প্রতি অবমাননাকর মন্তব্য করেন। এতে ভারতের মুসলমানরা তীব্র ক্ষোভে ফেটে পড়েন। দেশটির উত্তরপ্রদেশের কানপুরে প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। নূপুরকে রবিবারই দল থেকে বহিষ্কার করে বিজেপি। পাশাপাশি তার মন্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে জানায় বিজেপি। এছাড়া ইসলামকে অবমাননা করে টুইট করায় বিজেপি তাদের দিল্লি মিডিয়া সেন্টারের প্রধান নবীন কুমার জিন্দালকেও দল থেকে বহিষ্কার করেছে।

এদিকে বিজেপি এই দুই নেতার মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি ইস্যুতে মধ্যপ্রাচ্যসহ মুসলিম দেশগুলোর তোপের মুখে পরেছে ভারত। কুয়েতের বেশ কিছু সুপারশপ থেকে সরিয়ে ফেলা হয়েছে ভারতীয় পণ্য।

শুধু কুয়েতই নয়, ভারতের ওপর চটেছে ইন্দোনেশিয়া, তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, বাহরাইন, আরব আমিরাতসহ মুসলিম প্রধান দেশগুলো।

ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে কুয়েত, কাতার ও ইরান। এতে অর্থনৈতিকভাবে বেশ চাপে পড়েছে দিল্লি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও উঠেছে ভারতীয় পণ্য ও সিনেমা বর্জনের ডাক। আল-কায়দাও ভারতে আত্মঘাতী হামলার হুমকি দিয়েছে।