NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

ইতালিতে ছুরিকাঘাতে নিহত ১, ফুটবলারসহ আহত ৫


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৪৭ পিএম

ইতালিতে ছুরিকাঘাতে নিহত ১, ফুটবলারসহ আহত ৫

আর্ন্তজাতিক ডেস্ক: ইতালির মিলান শহরের কাছে একটি সুপার মার্কেটে ছুরিকাঘাতে একজন নিহত এবং কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ইংলিশ ক্লাব আর্সেনালের পাবলো মারি নামের এক ফুটবলার রয়েছেন বলেও জানা গেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলায় সুপার মার্কেটটির ৩০ বছর বয়সী এক ক্যাশিয়ারের মৃত্যু হয়েছে।

 

 

এ ঘটনায় ৪৬ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, কোনো সন্ত্রাসী উদ্দেশ্য নিয়ে হামলাটি করা হয়নি।

হামলাকারীর মানসিক সমস্যা ছিল এবং হামলায় ব্যবহৃত অস্ত্রটি তিনি সুপার মার্কেটের তাক থেকেই নিয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি স্থানীয় শপিং সেন্টারের সুপার মার্কেট কারফোরে এলোমেলোভাবে লোকজনকে ছুরিকাঘাত শুরু করেন।

এ সময় দর্শনার্থীরা আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করায় ঘটনাস্থলের ভেতরে চিৎকার শোনা গেছে বলে জানা গেছে। সুপার মার্কেটটির কয়েকজন ক্রেতাই একপর্যায়ে ওই হামলাকারীকে আটক করেন এবং ঘটনাস্থলে পুলিশ আসার পর তারা তাকে পুলিশের হাতে তুলে দেন।

আহত ফুটবলার পাবলো মারি একজন ২৯ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার। তার পিঠ ছুরির আঘাতে ক্ষত হয়েছে। তবে তার এজেন্ট আর্তুরো ক্যানালেস বিবিসিকে বলেছেন, আঘাতগুলো মারাত্মক নয়।

সূত্র : বিবিসি।