NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৩, ২০২৬ | ২০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

রাষ্ট্রপতির কাছে নতুন ভারতীয় হাইকমিশনারের পরিচয়পত্র পেশ


খবর   প্রকাশিত:  ০৩ এপ্রিল, ২০২৫, ০৯:৫২ এএম

রাষ্ট্রপতির কাছে নতুন ভারতীয় হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তিনি তার পরিচয়পত্র পেশ করেন।

পরে রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, ভারতের নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা প্রদানের জন্য ভারত সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সেই থেকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে।

 

রাষ্ট্রপতি আশা করেন, ভারতের নতুন হাইকমিশনারের দায়িত্ব পালনকালে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে।

 

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বর্তমান প্রেক্ষাপটে বৈশ্বিক সমস্যা, বিশেষ করে করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় আন্তর্দেশীয় সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আশা করেন, বাংলাদেশ ও ভারত এ পরিস্থিতি থেকে উত্তরণে বিভিন্ন ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করবে।

সাক্ষাৎকালে ভারতের নতুন হাইকমিশনার বলেন, বাংলাদেশের সাথে সহযোগিতা বৃদ্ধি ও সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় ভারত। তিনি বাংলাদেশে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিকসচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত)  রাষ্ট্রপতির কার্যালয় মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।