NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য দিন দিন বাড়ছে’


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৪৪ এএম

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য দিন দিন বাড়ছে’

ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ সরকার বেশ কিছু সুযোগ-সুবিধা ঘোষণা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীগণ বাংলাদেশে বিনিয়োগ করলে অধিক লাভবান হবেন।

 

 

আজ বৃহস্পতিবার ঢাকায় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২৮তম ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য দিন দিন বাড়ছে। চলমান বিশ্বে অস্থির পরিস্থিতিতেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি একক দেশ হিসেবে সর্ববৃহৎ বাজার। বিশ্ববাজারে তৈরি পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। তৈরি পোশাক ছাড়াও বাংলাদেশ হিমায়িত খাদ্যপণ্য, চামড়াজাত পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে সুনামের সাথে রপ্তানি হচ্ছে।

তিনি বলেন, আইটি খাতের আউটসোর্সিংয়ের বড় বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। বিগত ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ প্রায় ১০ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ২০ ভাগ আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক পণ্য বাংলাদেশে আমদানি হয়। বর্তমানে এই আমদানির পরিমাণ প্রায় তিন বিলিয়ন মার্কিন ডলার। আমদানি পণ্যের মধ্যে রয়েছে অ্যারোপ্লেন, কটন, গম, সোয়াবিন তেল ও আইসিটি পণ্য। বাংলাদেশে এনার্জি, অবকাঠামো নির্মাণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অ্যাগ্রো বিজনেস, আইসিটি, শিক্ষা, পর্যটন খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচ্যাম) প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকায় সফররত অ্যাসিস্যোন্ট সেক্রেটারি অব কমার্স ফর গ্লোবাল মার্কেট অ্যান্ড ডাইরেক্টর জেনারেল অব দি ইউএস অ্যান্ড ফরেন কমার্শিয়াল সার্ভিস অরুণ ভেনকাটারাম্যান। অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং ঢাকায় সফররত অ্যাসিস্যোন্ট সেক্রেটারি অব কমার্স ফর গ্লোবাল মার্কেট অ্যান্ড ডিরেক্টর জেনারেল অব দি ইউএস অ্যান্ড ফরেন কমার্শিয়াল সার্ভিস অরুণ ভেনকাটারাম্যান বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল সার্ভিসের ঢাকা অফিস উদ্বোধন করেন।