NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

পুলিশ সদরদপ্তর পরিদর্শনে এনডিসি প্রতিনিধিদল


খবর   প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৫, ০৪:১৭ এএম

>
পুলিশ সদরদপ্তর পরিদর্শনে এনডিসি প্রতিনিধিদল

ন্যাশনাল ডিফেন্স কলেজের এনডিসি কোর্স-২০২২ এর প্রশিক্ষণার্থীদের একটি প্রতিনিধিদল বুধবার (২৬ অক্টোবর) সকালে পুলিশ সদরদপ্তর পরিদর্শন করেছে। মেজর জেনারেল এ কে এম আমিনুল হক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

পরিদর্শনকালে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে প্রতিনিধিদলের প্রধান মেজর জেনারেল এ কে এম আমিনুল হক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

এনডিসি প্রতিনিধিদলের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন উপলক্ষে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

ব্রিফিংয়ে অতিরিক্ত ডিআইজি (ডিঅ্যান্ডপিএস) বেলাল উদ্দিন বাংলাদেশ পুলিশের মিশন, ভিশন, ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অনবদ্য ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন। 

এ সময় বাংলাদেশ পুলিশের ইতিহাস, সেবা কার্যক্রম, সাম্প্রতিক সময়ে নেওয়া পদক্ষেপ ও মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার ওপর চারটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।