NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

নিউইয়র্ক শহরের স্কুল আগামী বছর থেকে দীপাবলিতে বন্ধ থাকবে


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৫, ০৯:২৫ পিএম

নিউইয়র্ক শহরের স্কুল আগামী বছর থেকে দীপাবলিতে বন্ধ থাকবে

নিউইয়র্ক: নিউইয়র্কে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন। আর সকল ধর্মের অনুষ্ঠানে উৎনব ছড়িয়ে দিতে আগামী বছর থেকে দীপাবলিতে শহরের স্কুলগুলোতে ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন।
নিউইয়র্কের স্কুলগুলিতে দীপাবলির ছুটি থাকবে বলে জানিয়ে মেয়র এরিক অ্যাডামস বলেন, উৎসব সম্পর্কে শিশুদের মধ্যে আরও উৎসাহ বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীপাবলি মানেই আলোর উৎসব। আমরা বরাবরই চেয়েছিলেন যাতে এই উৎসব নিয়ে আগামী প্রজন্মের আগ্রহ তৈরি হয়। সবার মধ্যে যে আলো রয়েছে, সেই আলো যে কোনও আঁধার দূর করতে পারে।
অন্যদিকে নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতীয়-আমেরিকানদের দীর্ঘদিনের দাবি ছিল। এই স্বীকৃতি নিউইয়র্কে বৈচিত্রের ক্ষেত্রে উল্লেখযোগ্য। সমস্ত ধরনের মানুষ ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্যকে উপলব্ধি করতে পারবেন। নিউইয়র্কে বহু ভারতীয় বসবাস করেন।
প্রসঙ্গত, ভারতীয়-আমেরিকানরা দীর্ঘদিন ধরে দীপাবলির মতো উৎসবে ছুটির দাবি করে এসেছিলেন। অবশেষে তাদের দাবি আলোর মুখ দেখছে।