NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

‘বিশ্বকাপে শাহিন আফ্রিদিকে খেলিয়ে যাওয়া বড় ভুল হবে’


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৪, ০৪:৪৩ এএম

‘বিশ্বকাপে শাহিন আফ্রিদিকে খেলিয়ে যাওয়া বড় ভুল হবে’

স্পোর্টস ডেস্ক: ইনজুরির কারণে একের পর এক সিরিজ মিস করেছেন পাকিস্তানের প্রধান স্ট্রাইক বোলার শাহিন শাহ আফ্রিদি। এর মাঝে এশিয়া কাপ, ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ, নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজ আছে। তাকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজ জিতেছিল পাকিস্তান, কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহিনকে বাইরে রাখা ছিল কল্পনারও বাইরে। কিন্তু শাহিন কি সত্যিই ফিট?

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাতেই এতগুলো সিরিজ না খেলিয়ে শাহিনকে সুস্থ করে তোলা হয়েছে।

 

কিন্তু ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তেমন কিছুই করতে পারেননি আফ্রিদি। ৪ ওভারে ৩৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ম্যাচটি ৪ উইকেটে হেরে যায় পাকিস্তান।  পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ মনে করেন, শাহিনকে আর খেলানো ঠিক হবে না।

 

জিও টিভিকে আকিব জাভেদ বলেছেন, ‘নাহ, ওকে শতভাগ ফিট মনে হয়নি। শাহিন যখন প্রথম বলটা করার জন্য দৌড় শুরু করল, আমার মনে হচ্ছিল, সব ঠিক আছে তো? শুরুতে ওর সেই গতি, সেই হাত ঘোরানো…কিন্তু এখানে ওর গতি কম মনে হচ্ছিল। দৌড়াতে স্বাছন্দ্যবোধ করছিল না। এখন যদি সে আগের মতো দৌড়াতেই না পারে, তাকে খেলানো বড় ভুল হবে। ’