NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলি, ৪ ফিলিস্তিনি নিহত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:২৭ এএম

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলি, ৪ ফিলিস্তিনি নিহত

আর্ন্তজাতিক ডেস্ক:  অধিকৃত পশ্চিম তীরে সংঘর্ষের সময় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ভোরে ইসরায়েলি বাহিনীর বিপুলসংখ্যক সদস্য পশ্চিম তীরের নাবলুস শহরে অভিযান চালানোর জন্য প্রবেশ করে। অভিযানে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছে।

 

তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

 

ফাতাহর মুখপাত্র বলেছেন, মঙ্গলবার ভোরে ইসরায়েলি বাহিনী নাবলুস শহরে প্রবেশ করে। এরপর তারা গুলি চালাতে শুরু করে। ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র যোদ্ধারা তা প্রতিহতের চেষ্টা করেছে। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় চারজনের প্রাণহানি ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের মধ্য একজন নিরস্ত্র মানুষও ছিলেন। রামাল্লায় ইসরায়েলের বাহিনীর গুলিতে আরেকজনের মৃত্যুর কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৩০ জনের বেশি ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
সূত্র : আলজাজিরা।