NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

টানা চার বছর চাল উৎপাদনে বিশ্বে তৃতীয় বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৫, ০৬:৪৯ এএম

টানা চার বছর চাল উৎপাদনে বিশ্বে তৃতীয় বাংলাদেশ

ঢাকা: চাল উৎপাদনে এবারও বিশ্বে তৃতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশ টানা চার বছর তৃতীয় স্থান ধরে রাখল। গত ১১ জুন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রকাশিত ‘ফুড আউটলুক-জুন ২০২২’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

এফএও পূর্বাভাস দিয়েছে যে, বাংলাদেশে চলতি বছর ৩ কোটি ৮৪ লাখ টন চাল উৎপাদন হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, টানা কয়েকটি দুর্যোগ মোকাবিলা করেও ২০১৯ সালে ৩ কোটি ৬৫ লাখ টন চাল উৎপাদন করে বাংলাদেশ। ওই বছর প্রথমবারের মতো বাংলাদেশ চাল উৎপাদনে ইন্দোনেশিয়াকে টপকে তৃতীয় স্থানে উঠে আসে। ২০২০ সালে নানা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও উৎপাদনের ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশ তৃতীয় স্থানে থাকে। সেবছর উৎপাদিত হয় ৩ কোটি ৭৪ লাখ টন চাল। ২০২১ সালেও বাংলাদেশ তৃতীয় অবস্থান ধরে রাখে। সেবছর বাংলাদেশে চাল উৎপাদন বাড়ে ৩ কোটি ৭৮ লাখ টন। এ বছর উৎপাদন ৬ লাখ টন বেড়ে ৩ কোটি ৮৪ লাখ টনে দাঁড়াতে পারে। এ হিসেবে গত বছরের তুলনায় বাংলাদেশে চাল উৎপাদন ১ দশমিক ৪ শতাংশ বাড়বে।

 

প্রতিবেদন অনুযায়ী, এ বছর উৎপাদনে শীর্ষে থাকবে চীন। দ্বিতীয় অবস্থানে থাকবে প্রতিবেশী দেশ ভারত। আর ইন্দোনেশিয়া থাকবে বাংলাদেশের পরে, চতুর্থ অবস্থানে।