NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ফ্র্যাঞ্চাইজি হকির উদ্বোধনী ম্যাচ সাইফ পাওয়ার ও একমির


খবর   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:২৫ এএম

>
ফ্র্যাঞ্চাইজি হকির উদ্বোধনী ম্যাচ সাইফ পাওয়ার ও একমির

চলছে ক্রিকেট বিশ্বকাপ। সপ্তাহ তিনেক পর অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল। এই দুই আসরের ডামাডোলের মধ্যে চলবে ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্ট। ৬ ফ্র্যাঞ্চাইজি নিয়ে এই টুর্নামেন্ট ২৮ অক্টোবর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে। 

২৮ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সাইফ পাওয়ার খুলনা এবং একমি চট্টগ্রাম। মওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। একই দিন মাঠে নামবে সাকিব আল হাসানের মোনার্ক মার্ট পদ্মা। রাত সোয়া আটটার ম্যাচে তাদের প্রতিপক্ষ রুপায়ন সিটি কুমিল্লা। 

ছয়টি দল একে অন্যের সঙ্গে দুইবার করে মোকাবেলা করবে। প্রথম পর্বের খেলা শেষ হবে ১২ নভেম্বর। ৩০ অক্টোবর ও ১১ নভেম্বর দুই দিন বিরতি। এছাড়া প্রতিদিন দু’টি করে ম্যাচ। প্রতিটি ম্যাচই টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করার কথা। ১২ নভেম্বর প্রথম পর্বের শেষ দিন হবে তিনটি ম্যাচ। 

প্রথম পর্বের শীর্ষ চার দল খেলবে পরের রাউন্ডে। ক্রিকেটের বিপিএলের মতো হকির এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রথম রাউন্ডের শীর্ষ দুই দল কোয়ালিফায়ার ম্যাচ খেলবে। সেই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। ম্যাচের বিজিত দল আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাবে তৃতীয় ও চতুর্থ স্থানের মধ্যকার এলিমেনেটর বিজয়ী দলের সঙ্গে। ১৭ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল।