NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

চার দিন পানি নেই সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে, বালতি হাতে মিছিল


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:৩৭ এএম

>
চার দিন পানি নেই সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে, বালতি হাতে মিছিল

খালি বালতি নিয়ে খণ্ড খণ্ড মানুষের জটলা। সময় তখন শনিবার (২২ অক্টোবর) সকাল ১০টা। ১০ মিনিট পর সবাই এক হয়ে খালি বালতি নিয়ে ‘পানি নাই, পানি চাই’, ‘ওয়াসার কাছে জবাব চাই’ স্লোগান দিতে শুরু করেন। ১৫-২০ মিনিট ধরে এসব স্লোগানে চলে পানির জন্য বালতি মিছিল।

রাজধানীর মালিবাগের সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে দেখা যায় এ চিত্র। এই এলাকায় পানির জন্য হাহাকার চলছে। বুধবার (১৯ অক্টোবর) থেকে পানি না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে এখানকার বাসিন্দারা।

এলাকাবাসী বলছেন, বুধবার হঠাৎ পানি আসা বন্ধ হয়ে যায়। তাই খাওয়া কিংবা রান্না করার জন্য পানি কিনতে হচ্ছে। এ নিয়ে ওয়াসার সঙ্গে যোগাযোগও করেছে তারা। ওয়াসা থেকে আশ্বস্ত করা হয়েছে। বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে পানি চলে আসবে। এরইমধ্যে আরও দুই দিন পেরিয়ে গেছে কিন্তু পানি আসেনি।

ওই এলাকার ৪৯/এফ বাড়ির নিরাপত্তাকর্মী মো. মিজানুর রহমান জানান, গত কয়েকদিন ধরে পানি নেই। খাওয়ার পানি নাই, রান্নার পানি নাই। তিন দিন ধরে গোসল করতে পারছি না। টয়লেটের পানি নাই। কত পানি কেনা যায়।

হামিদ মঞ্জিলের বাসিন্দা সাত্তার বলেন, বুধবার হঠাৎ পানি বন্ধ হয়ে যায়। এলাকার লোকজন ওয়াসার সঙ্গে যোগাযোগ করছে। তারা বলছে, তাদের গাড়ির পানি দিয়ে ওই দিন চালাইতে, পরদিন ঠিক হয়ে যাবে। কিন্তু এরপরও তিন দিন পার হয়ে যাচ্ছে, এখনও পানি আসেনি। শুনছি ওয়াসা এসে লাইন ঠিক করবে কিন্তু আসতে তো দেখলাম না।

ওই এলাকার আরেক বাসিন্দা রমজান উদ্দিন বলেন, ওয়াসার পানির গাড়ি থেকে পানি কিনে আপাতত চলছি। আবার তাদের পানির বিল তো দিতে হবে। আমরা দ্রুত সমাধান চাই, পানি চাই। খাওয়ার পানি না হয় কিনে খাওয়া যায়। কিন্তু রান্না, টয়লেট, অজু-গোসল এসবের জন্য কি পানি কিনে নেওয়া সম্ভব? গত তিন দিন ধরে খাবার হোটেল থেকে কিনে খেতে হচ্ছে।

৫৯ নম্বর জীবনের আলোর বাসিন্দা হামিদা বেগম বলেন, ঢাকা শহরে পানি ছাড়া চলা যায়? গ্রাম হলে পুকুরের পানি ব্যবহার করা যায়। প্রতিদিন বুয়া এসে ফিরে যায়। পানি নেই কি করবে? ছেলেমেয়েরা গোসল করতে পারছে না। পানি কিনে গোসল করা সম্ভব? আমরা দ্রুত পানি চাই।