NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

লিবিয়া থে‌কে ১৪৩ বাংলা‌দে‌শি দে‌শে ফি‌রে‌ছেন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৭ এএম

>
লিবিয়া থে‌কে ১৪৩ বাংলা‌দে‌শি দে‌শে ফি‌রে‌ছেন

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় লিবিয়া থে‌কে ১৪৩ বাংলাদেশি দে‌শে ফি‌রে‌ছেন। বৃহস্প‌তিবার (২০ অক্টোবর) তাদের দে‌শে ফেরার তথ‌্য জানায় লি‌বিয়ার বাংলা‌দেশ দূতাবাস।

এক বার্তায় জানা‌নো হয়, দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টায় আইওএম কর্তৃক ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইট ত্রিপলির মেতিগা বিমানবন্দর থেকে ১৪৩ বাংলা‌দে‌শি‌কে নি‌য়ে বুধবার উড়ে করে বৃহস্প‌তিবার ভোরে ঢাকায় অবতরণ করে।

এ অভিবাসীদের মধ্যে কয়েকজন অসুস্থ ও বিপদগ্রস্ত অভিবাসীও ছিলেন। 

রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান দূতাবাস প্রাঙ্গণে প্রত্যাবর্তনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বিদায় জানান। এ সময় তিনি ফ্লাইটটি পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং প্রত্যাবাসনকৃতদের অনুকূলে লিবিয়ার ইমিগ্রেশন অধিদপ্তর হতে বহির্গমন ভিসা প্রাপ্তিতে দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টার বিষয়টি তাদেরকে অবহিত করেন। 

এ ছাড়াও তিনি ফ্লাইটটি পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অভিবাসন অধিদপ্তরসহ আইওএমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।