NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

গান গাইতে আবারও সৌদি উড়ে গেলেন মমতাজ


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৫, ০৩:৪১ এএম

>
গান গাইতে আবারও সৌদি উড়ে গেলেন মমতাজ

লোক গানের জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো সৌদি আরব গিয়ে গান শুনিয়ে আসেন। এবার আবারও গান করতে মক্কা-মদিনার দেশে উড়ে গেলেন তিনি।

বুধবার (২০ অক্টোবর) বাংলাদেশ বিমানে চড়ে দেশটির উদ্দেশে রওয়ানা দিয়েছেন এই ফোকসম্রাজ্ঞী ও সংসদ সদস্য। সঙ্গে আছেন তার কন্যাসহ পরিবারের একাধিক সদস্য এবং মিউজিশিয়ান টিম। সৌদি রওয়ানা দেওয়ার ছবি নিজের ফেসবুকেও প্রকাশ করেছেন মমতাজ।

ক্যাপশনে লিখেছেন, ‘নিয়ত গুণেই বরকত, উদ্দেশ্য পবিত্র মক্কা-মদিনা জিয়ারত। তারপর নিজের কর্ম, দোয়ার দরখাস্ত রইল।’

গায়িকা জানান, ২১ অক্টোবর সৌদি আরবের জেদ্দা শহরে গান করবেন তিনি। এর আগে বৃহস্পতিবার (২০ অক্টোবর) মক্কা ও মদিনা জিয়ারত করবেন তিনি।

বিমানে মেয়ের সেলফিতে মমতাজ
বিমানে মেয়ের সেলফিতে মমতাজ

মমতাজ বলেন, ‘আশা করি সৌদি প্রবাসী ভাইবোনদের সঙ্গে দারুণ সময় কাটবে। মিউজিশিয়ানসহ আমরা সবাই সেখানে পারফর্ম করার জন্য মুখিয়ে আছি।’

কনসার্ট শেষে কিছুদিন সৌদিতে অবস্থান করবেন মমতাজ৷ চলতি মাসেই আবার দেশে ফিরবেন।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় ঐতিহাসিক পদ্মা সেতুর পশ্চিমপ্রান্তের শেখ রাসেল সেনানিবাসে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২’ অনুষ্ঠান গান পরিবেশন করেন মমতাজ।