NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

দুই-তিনটি ম্যাচ জিতলেই মোমেন্টাম ঘুরে যাবে : মাশরাফি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:০২ পিএম

>
দুই-তিনটি ম্যাচ জিতলেই মোমেন্টাম ঘুরে যাবে : মাশরাফি

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। দলের পরিস্থিতি খুব একটা ভালো নয়। নিউজিল্যান্ডে টানা ৪ ম্যাচ হারের পর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছেও হেরেছে বড় ব্যবধানে। এ অবস্থায় চারদিকে নেতিবাচক কথাবার্তাই বেশি হচ্ছে। তবে সাবেক অধিনায়ক মাশরাফি শোনালেন আশার কথা। বললেন, টাইগাররা ঘুরে দাঁড়াতে পারে যেকোনো সময়।

বিপিএলের দল সিলেট সিক্সার্সের লোগো উন্মোচন অনুষ্ঠানে এসে তিনি বলেন, বাংলাদেশ দল দুই-তিনটি ম্যাচ জিতলেই মোমেন্টাম ফিরে পাবে।

তিনি বলেন, ‘একটা নতুন টুর্নামেন্ট শুরুর আগে আমার মনে হয় সবার মানসিকভাবে ফ্রেশ থাকা উচিত। শুরুর দিকে যদি আমরা একটা-দুইটা ম্যাচ জিতে যাই, তাহলে হয়তো মোমেন্টাম ঘুরে যাবে। টি-টোয়েন্টিতে মোমেন্টাম সবকিছু। আমাদের সক্ষমতা আছে, এখন ঠিকমতো প্রয়োগ করতে পারলে ভালো ফল হবে।’

মাশরাফি বলেন, ‘আমি কিছুদিন ক্রিকেট ফলোর ভেতর ছিলাম না। এজন্য অনেক প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। আমি শুনেছি যে নানা কথা হচ্ছে। কিন্তু আমাকে বিশ্বাস করুন, একটা খেলাও দেখার সুযোগ হয়নি। গতকাল পর্যন্ত অত্যন্ত ব্যস্ত ছিলাম। মূল বিশ্বকাপ এখন শুরু হবে, দেখব। তখন হয়তো কথা বলতে পারব।’

ইনটেন্ট-ইমপ্যাক্ট নিয়ে তিনি বলেন, ‘দলের একটি চাওয়া-পাওয়া থাকে। দল একটি ফোকাস নিয়ে এগোয়। তারা কী চাচ্ছে, তারাই বলতে পারবে। এখান থেকে বলা কঠিন। সাবেক ক্রিকেটার হিসেবে শুভকামনা ছিল, থাকবে। এটুকু বলতে পারি, বাংলাদেশ টিম টি-টোয়েন্টি খেলার ভেতর আছে। অনেকদিন ধরে খেলে যাচ্ছে। ফল আমাদের পক্ষে না এলেও অনেকদিন ধরে খেলছে। ছোটখাটো ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ আছে।’