NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১০, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির
Logo
logo

এবার বাবুল ও ইলিয়াসের বিরুদ্ধে এসপি নাইমা সুলতানার মামলা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ এএম

>
এবার বাবুল ও ইলিয়াসের বিরুদ্ধে এসপি নাইমা সুলতানার মামলা

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার, সাংবাদিক ইলিয়াস হোসেনসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চট্টগ্রাম মেট্রোর প্রধান পুলিশ সুপার নাইমা সুলতানা।

মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে নগরীর খুলশী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে সোমবার বিকেলে এই মামলা দায়ের করা হয়। মামলার অন্য আসামিরা হলেন, বাবুল আক্তারের বাবা আব্দুল ওয়াদুদ মিয়া ও ছোট ভাই হাবিবুর রহমান লাবু।

খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের ঘটনায় পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা বাদী হয়ে একটা মামলা দায়ের করেছেন। মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ চারজনকে আসামি করা হয়েছে।

বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার তদন্ত নিয়ে সম্প্রতি ইউটিউবসহ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। সেই ভিডিওতে বনজ কুমার মজুমদারের বিরুদ্ধে বাবুলকে রিমান্ডে নির্যাতনসহ বেশ কয়েকটি অভিযোগ আনেন তিনি। 

ভিডিওতে নাইমা সুলতানার সম্পর্কেও বিভিন্ন বক্তব্য দেওয়া হয়। এই ঘটনার জেরে বাবুল আক্তার, সাংবাদিক ইলিয়াস হোসাইন, বাবুল আক্তারের ভাই হাবিবুর রহমান লাবু ও বাবা আব্দুল ওয়াদুদ মিয়াকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন।