NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

টস জিতে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:০৪ পিএম

>
টস জিতে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

সময়টা একদমই ভালো যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। একে তো দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন দলটিকে খেলতে হচ্ছে বাছাই পর্ব, তার উপর প্রথম ম্যাচে স্কটল্যান্ডের সাথে বড় ব্যবধানে হেরেছে নিকোলাস পুরানের দল। বুধবার সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। 

হোবার্টের বেলেরিভ ওভালে বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে টস জিতে শুরতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুদলই একটি করে পরিবর্তন এনেছে তাদের একাদশে। ইনজুরির কারণে অধিনায়ক ক্রেগ আরভিনকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে জিম্বাবুয়েকে। তার পরিবর্তে একাদশে এসেছেন টনি মায়োঙ্গা আর ম্যাচে রাজাদের নেতৃত্ব দিবেন রেগিস চাকাভা।

জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা (অধিনায়ক), রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, লুক জংউয়ে, ওয়েসলি মাধেভেরে, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস, মায়োঙ্গা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইল মায়ার্স, এভিন লুইস, জনসন চার্লস, শামার ব্রুকস, নিকলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ওডিন স্মিথ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়।