NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইরানে এবার স্কুলছাত্রীকে পিটিয়ে হত্যা


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ০৮:৪৩ পিএম

>
ইরানে এবার স্কুলছাত্রীকে পিটিয়ে হত্যা

ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে শ্রেণিকক্ষে থাকা এক স্কুলশিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। ওই শিক্ষার্থী একটি দেশাত্মবোধক গান গাইতে অস্বীকৃতি জানিয়েছিলো। এ ঘটনায় দেশটিতে বিক্ষোভ আরো জোরদার হয়েছে। খবর: দ্য গার্ডিয়ান।

এর আগে হিজাব নীতি না মানায় গত ১৬ সেপ্টেম্বর মাসা আমিনি নামের এক তরুণী দেশটির নীতি পুলিশের হেফাজতে নিহত হন। এর পর থেকে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ বিক্ষোভে বিভিন্ন দেশে থাকা প্রবাসী ইরানিরা সমর্থন জানিয়েছেন।

 

ইরানের কো–অর্ডনেটিং কাউন্সিল অব ইরানিয়ান টিচার্স ট্রেড অ্যাসোসিয়েশন জানায়, ১৩ অক্টোবর শহীদ গার্লস হাইস্কুলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেখানে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রশংসা করে শিক্ষার্থীদের একটি গান গাইতে বলা হয়। কিন্তু শিক্ষার্থীরা তা অস্বীকার করলে তাদের পেটানো হয়। সেখান থেকে অনেক শিক্ষার্থীকে হাসপাতালে পাঠানো হয় আবার অনেককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। ওই ঘটনায় ১৬ বছর বয়সী কিশোরী আসরা পানাহির হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

অবশ্য এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর দায় অস্বীকার করেছেন ইরানি কর্মকর্তারা। তবে এ ঘটনার পরপরই দেশজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনার পর আসরার চাচা দাবি করে এক ব্যক্তি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আসরার জন্মগত হৃদ্‌রোগ ছিল। তাতেই তার মৃত্যু হয়েছে।