NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

গ্রিস থেকে অনিয়মিত ৮ বাংলাদেশিকে ফেরত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৫১ এএম

গ্রিস থেকে অনিয়মিত ৮ বাংলাদেশিকে ফেরত

গ্রিস থেকে আবারো আটজন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। সোমবার রাতে চতুর্থ বারের মতো গ্রিস থেকে অনিয়মিত বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়। এতে আতঙ্কে আছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। বিষয়টি নিশ্চিত করেছে একাধিক নির্ভরযোগ্য সূত্র।

গ্রিস সরকারের তথ্যমতে, ২০১৬ সালের পর বাংলাদেশে ২০২১ সালের ডিসেম্বর মাসে ১৯ জনকে ফেরত পাঠানো হয়। সমন্বিত পুলিশি অভিযানে ১৯ বাংলাদেশিকে আটক করে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

এর ছয় মাস পর চলতি বছরের জুলাই মাসে গ্রিসের মিনেদি ক্যাম্প ও সাইপ্রাস থেকে ২৭ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। এরপর ‘অনিয়মিত বাংলাদেশিদের’ গণহারে গ্রেফতার করা হচ্ছিল। সম্প্রতি বাংলাদেশ ও গ্রিসের মধ্যে জনশক্তি রফতানি সংক্রান্ত বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। এ চুক্তিতে রয়েছে নতুন জনশক্তি রফতানি ও অনিয়মিতদের বৈধকরণের কথা। এরই মাঝে সোমবার ফের ৮ বাংলাদেশিকে ফেরত পাঠানোর ঘটনায় বিভিন্ন ক্যাম্পে থাকা ও অনিয়মিত বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

গ্রিসে বসবাস করেন প্রায় ৩০ হাজারেরও বেশি বাংলাদেশি। গ্রিক সরকারের পরিসংখ্যান অনুযায়ী বৈধ অনুমতি নিয়ে দেশটিতে বসবাস করা বাংলাদেশিদের সংখ্যা প্রায় সাড়ে ১২ হাজার। এর বাইরে অনেকে রয়েছেন যাদের বসবাসের অনুমতি নেই বা আশ্রয় আবেদন বাতিল হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ইউরোপের দেশগুলো থেকে এমন অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে ২০১৭ সালে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের স্ট্যান্ডার্ড অপারেশন প্রসেডিউরস চুক্তি হয়। এই চুক্তির আওতাতেই ইউরোপিয়ান ইউনিয়নের আইন অনুযায়ী অনিয়মিত বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে।