NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

আরব আমিরাতকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইলো শ্রীলঙ্কা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:০৪ পিএম

>
আরব আমিরাতকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইলো শ্রীলঙ্কা

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে বড় জয় পেয়ে সুপার টুয়েলভে যাবার লড়াইয়ে ভালোভাবেই টিকে রইলো শ্রীলঙ্কা। তবে তার জন্য শেষ ম্যাচেও জিততে হবে আর চোখ রাখতে হবে রানরেটের দিকে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ভিক্টোরিয়ার সাউথ জিলংয়ে লঙ্কান বোলিং তোপে ১৫৩ তাড়া করতে নেমে ৩ ওভার বাকি থাকতে ৭৩ রানেই গুটিয়ে গেছে আরব আমিরাত। শ্রীলঙ্কা পেয়েছে ৭৯ রানের বিশাল জয়।

এদিন টসে জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাট করতে পাঠায় সংযুক্ত আরব আমিরাত। ৪.৪ ওভার স্থায়ী পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিসের উদ্বোধনী জুটি থেকে আসে ৪২ রান। ১৩ বলে ১৮ রান করে আউট হন কুশল। ৩য় উইকেট জুটিতে ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৫০ রানের জুটি গড়েন নিসাঙ্কা। ২১ বলে ৩৩ রান করে রান আউটে কাটা পড়েন ধনঞ্জয়া।

সংযুক্ত আরব আমিরাত ম্যাচে ফেরে কার্তিক মায়াপ্পানের করা ১৫ তম ওভারে। টানা তিন বলে ভানুকা রাজাপাকশে, চারিথ আসালাঙ্কা ও দাসুন শানাকাকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন তিনি। ২ উইকেটে ১১৭ থেকে ৫ উইকেটে ১১৭ এর দলে পরিণত হয় শ্রীলঙ্কা।

শেষ ওভারে আউট হওয়া পাথুম নিসাঙ্কার ব্যাটে চড়ে শ্রীলঙ্কা অবশ্য ১৫০ এর গন্ডি পার করে। ৬০ বলে ৬ চার ও ২ ছয়ে ৭৪ রান করেন নিসাঙ্কা। শ্রীলঙ্কা থামে ৮ উইকেটে ১৫২ রানে।

সংযুক্ত আরব আমিরাতের পক্ষে ৩ উইকেট নেন কার্তিক মায়াপ্পান। ২ টি শিকার জহুর খানের। ১ টি করে পান আয়ান আফজাল খান ও আরিয়ান লাকরা।

জবাব দিতে নেমে শ্রীলঙ্কার বোলারদের সামনে অসহায় আত্মসমর্পন করে সংযুক্ত আরব আমিরাতের ব্যাটাররা। দুই অঙ্ক স্পর্শ করতে পারেন কেবল চিরাগ সুরি (১৪), আরিয়ান খান (১৯) ও জুনায়েদ সিদ্দিকী (১৮)।

১৭.১ ওভারে ৭৩ রানেই অলআউট হয় আরব আমিরাত। শ্রীলঙ্কা ম্যাচ জেতে ৭৯ রানের বড় ব্যবধানে।

শ্রীলঙ্কার পক্ষে ৩ টি করে উইকেট নেন দুশমান্থ চামিরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।