NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

এবারের জন্মদিনে ছেলের হাতে কেক কাটব: পরীমণি


খবর   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৫, ০৪:১৮ এএম

>
এবারের জন্মদিনে ছেলের হাতে কেক কাটব: পরীমণি

প্রতি বছরের মতো এবারও ঘটা করে নিজের জন্মদিন উদযাপন করবেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। প্রথমে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকলেও পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোমবার (২৪ অক্টোবর) ৩০ বছরে পা রাখবেন অভিনেত্রী। গণমাধ্যমকে জানান জন্মদিন নিয়ে নিজের পরিকল্পনার কথা।

কলেবর বেড়েছে সংসারে। স্বামী-সন্তান নিয়ে সময়টা বেশ কাটছে পরীর। প্রশ্ন ছিল— সাংসারিক পরী কি পারবেন আগের মতো করে জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করতে? মঙ্গলবার (১৮ অক্টোবর) পরীমণি গণমাধ্যমকে জানালেন, এবারও জন্মদিন উদযাপন করবেন তিনি। যেনতেন করে নয়, ঘটা করেই করবেন জন্মদিনের অনুষ্ঠান।

পরীর কথায়, “প্রথমে ভেবেছিলাম জন্মদিন উদযাপন করব না। দুই মাস বয়সী রাজ্যকে নিয়ে এত কিছু সামাল দেব কীভাবে? আর রাজ্যর বাবা রাজের তো শুটিং থাকে, ওর ‘দামাল’ সিনেমা মুক্তি পাচ্ছে। সেটার প্রচারণাতেও ব্যস্ত। পরে ভাবলাম জন্মদিন উদযাপন না করলে আমি কষ্ট পাব। আমার মন খারাপ হবে। নিজেকে তো নিজের কষ্ট দেওয়া যাবে না।”

এবারের জন্মদিন বিগত বছরের সবগুলো জন্মদিনের চেয়ে বেশি উপভোগ্য হবে বলেই জানালেন পরীমণি। আগের জন্মদিনের একমাত্র নানাই ছিলেন পরীমণির অতি আপন। মানে পরিবারের একান্ত লোক। কিন্তু এবার স্বামী, সন্তানও রয়েছে। পরীর ইচ্ছে সন্তানের হাতেই জন্মদিনের কেক কাটবেন তিনি।