NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

‘লাল সিং চাড্ডা’তে আমিরি প্রত্যাবর্তন


খবর   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৪, ০৫:৩৯ এএম

>
‘লাল সিং চাড্ডা’তে আমিরি প্রত্যাবর্তন

একজন অতি সাধারণ মানুষের অসাধারণ জীবনের গল্প আমির খানের আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’। মুক্তি পেলো ছবির দুর্দান্ত ট্রেলার। আর তাতেই রীতিমতো নজর কাড়লেন পর্দার ‘লাল সিং চাড্ডা’ ওরফে আমির খান। তার সঙ্গে ছবিতে জুটি বেঁধেছেন অভিনেত্রী করিনা কাপুর খান। পাশাপাশি দেখা যাবে মোনা সিং,নাগা চৈতন্য এবং মানব বিজকে।

আটের দশক থেকে ২০১৮, এই সময়ের মধ্যে ভারতবর্ষে ঘটে যাওয়া প্রায় সমস্ত আলোড়ন সৃষ্টিকারী ঘটনার সাক্ষী ‘লাল সিং চাড্ডা’। ছবিটি পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। আগামী ১১অগস্ট বড়পর্দায় আসছে ‘লাল সিং চাড্ডা’। ২০১৭ থেকে ২০২২,পাঁচবছর আড়ালে থাকার পর এবার যে স্বমহিমায় ফিরছেন মিস্টার পারফেকসনিস্ট তা বলার অপেক্ষা রাখে না।

 

আমিরের ‘লাল সিং চাড্ডা’ নিয়ে জল্পনা দীর্ঘদিন ধরেই।২০১৮ সালেই ছবির শুটিং শুরু করেছিলেন পরিচালক অদ্বৈত চন্দন। গোটা দেশ ও বিদেশের নানা জায়গার পাশাপাশি শহর কলকাতাতেও ছবির শুটিং করেছিলেন আমির খান।

২০২০’র শেষে মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’ এমনটাই পরিকল্পনা করেছিলেন আমির। সেইমতো চলছিলো শুটিং। কিন্তু সবকিছু ভেস্তে দেয় অতিমারি করোনা। লকডাউনের জন্য বন্ধ হয়ে যায় ছবির শুটিং। দীর্ঘ প্রায় একবছর শুটিং ও পোস্ট প্রোডাকশন সংক্রান্ত কাজ বন্ধ থাকার পর ২০২১’তে ফের ময়দানে নামে ‘লাল সিং চাড্ডা’।

২০২১ থেকেই বারবার ছবির মুক্তি নিয়ে প্ল্যানিং করেও বড়পর্দায় আসেনি ছবি। চলতি বছরের বৈশাখি উপলক্ষে ছবি মুক্তির পরিকল্পনা করেও পিছিয়ে যান আমির। কারণ, একইদিনে মুক্তি পেয়েছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’। যশ সঞ্জয়ের ছবির ধাক্কায় মুখ থুবড়ে পড়ুক ‘লাল সিং চাড্ডা’ এমনটা মোটেও চাননি আমির খান। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে স্বাধীনতা দিবসের আগেই আসছে ‘লাল সিং চাড্ডা’।