NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ৮, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির মার্কিন ভিসা বিতর্কের মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান বিশ্বকাপ দল ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ সেনা নিহত সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে আগ্রহী তুরস্ক
Logo
logo

পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ কমিটিতে জায়গা পেলেন মিঠুন চক্রবর্তী


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৫, ০৮:৫৩ এএম

>
পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ কমিটিতে জায়গা পেলেন মিঠুন চক্রবর্তী

পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ কমিটিতে জায়গা পেয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়ে দলটির হয়ে প্রচারে নামেন মিঠুন। কিন্তু এরপরে বেশ কিছুদিন তাকে রাজনীতির মাঠে দেখা যায়নি। কিন্তু সম্প্রতি তিনি আবারও রাজ্য রাজনীতিতে সক্রিয় হয়েছেন।

দুর্গাপূজার আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সফর করেন মিঠুন। এবার তাকে রাজ্যের দলীয় শীর্ষ কমিটিতে জায়গা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।

সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নতুন কমিটির তালিকা ঘোষণা করেন নড্ডা। তালিকায় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে মিঠুনের নামও রয়েছে।

এবার মোট ২৪ জনের কোর কমিটি তৈরি করেছেন জেপি নড্ডা।

রাজ্য বিজেপির নেতারা বলছেন, অতীতে এত বড় কোর কমিটি ছিল না। নতুন এই কমিটিতে সাবেক রাজ্য সভাপতি হিসেবে যেমন রাহুল সিংহ রয়েছেন, তেমনই নতুন করে এসেছেন তিন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর এবং জন বার্লা। রাজ্যের নেতা হিসেবে আগের কমিটিতেও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। এবারও তিনি রয়েছেন। রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।

২৪ জনের কমিটিতে ২০ জন সাধারণ সদস্য এবং চার জনকে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে রাখা হয়েছে। তারা হলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে এবং দুই সহকারী পর্যবেক্ষক অমিত মালবীয় এবং আশা লাকরা।