NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

সৌরভের মেয়াদ শেষ, নতুন সভাপতি রজার বিনি


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৫, ০৫:০১ এএম

>
সৌরভের মেয়াদ শেষ, নতুন সভাপতি রজার বিনি

নাটকীয় কিছু হয়নি। আগাম হিসেব মতোই মেয়াদ শেষে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে সরে যেতে হলো সৌরভ গাঙ্গুলিকে। নতুন সভাপতি হলেন রজার বিনি। বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নেতৃত্বেই এখন চলবে ভারতীয় ক্রিকেট। তার সঙ্গে সচিব থাকছেন আগের মতোই জয় শাহ। ২০১৯ সাল থেকে এই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। সৌরভের পর বিনির সঙ্গেও থাকবেন অমিত শাহ পুত্র।

প্রিন্স অব ক্যালকাটা সৌরভ যে বোর্ড সভাপতি থাকছেন না সেটি নিশ্চিত হয়েছিল আগেই। এবার তিনি মনোনয়ন জমা না দেননি। তারপর রজার বিনির ভারতীয় ক্রিকেটে বোর্ডের সভাপতি হওয়াটা সময়ের ব্যাপার ছিল। মঙ্গলবার তাই হয়েছে, এসেছে আনুষ্ঠানিক ঘোষণা।

পরিবর্তন এসেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) কোষাধ্যক্ষ পদেও। এতোদিন এই পদে ছিলেন অরুণ ধুমল। এবার তার জায়গা এসেছেন আশিস শেলার। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক তিনি। ধুমলকে করা হয়েছে আইসিসি চেয়ারম্যান। তবে সহ-সভাপতি হিসাবে থাকছেন রাজীব শুক্লা। 

বিশ্বকাপজয়ী ক্রিকেটার বিনি এর আগে সংগঠক হিসেবে কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন। এবার গোটা ভারতের ক্রিকেট প্রশাসনের দায়িত্ব সামলাবেন ৬৭ বছরের বিনি। যিনি ২৭টি টেস্ট ও ৭২টি একদিনের ম্যাচ খেলেছেন ভারতের হয়ে। 

এদিকে ভারতীয় বোর্ড থেকে সরে গেলেও সৌরভ থাকছেন ক্রিকেটেই। সাবেক এই কিংবদন্তি অধিনায়ক জানিয়ে দিয়েছেন বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি পদের জন্য নির্বাচনে লড়বেন তিনি।