NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

বিএম ডিপোতে আগুন : চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৭৪ জন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৪২ পিএম

>
বিএম ডিপোতে আগুন : চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৭৪ জন

সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় এখনও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ৭৪ জন চিকিৎসাধীন আছেন।  

শনিবার (১১ জুন) বিকেল ৫টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। 

তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ৫৪ জন। এরমধ্যে অগ্নিকাণ্ডে আহত ২৩ জন এখনও ৩১ নং ওয়ার্ডের বিভিন্ন বেডে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালে ১০ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১ জন ও 
পার্ক ভিউ হাসপাতাল ৯ জন চিকিৎসা নিচ্ছেন। বাকিরা অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন।

ওই বিস্ফোরণে আহত নুর মোহাম্মদ চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। নুর মোহাম্মদ বলেন, হাত-পাসহ বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছি। সুস্থ কখন হব বুঝতে পারছি না। এছাড়া দুর্ঘটনার পর থেকে চোখে ভালোভাবে দেখতে পারছি না। 

গত ৫ জুন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এতে দমকলকর্মীসহ ৪৬ জন নিহত ও  আহত হয়েছেন দুই শতাধিক।