NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১০, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমি কীভাবে বলি, আমি বিশ্রামে যাচ্ছি?: শেখ হাসিনা ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার অপচয়ের বিরুদ্ধে যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত হাজারো পরিবার নেইমারকে নিয়ে সুখবর দিল ব্রাজিল সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ৫ শর্ত যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানির
Logo
logo

এবার ভোটকক্ষে দ্বিতীয় কোনো ব্যক্তি নজরে আসেনি, আমরা সন্তুষ্ট : সিইসি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:১০ এএম

এবার ভোটকক্ষে দ্বিতীয় কোনো ব্যক্তি নজরে আসেনি, আমরা সন্তুষ্ট : সিইসি

ঢাকা: এবার জেলা পরিষদ নির্বাচনে ভোটকক্ষে দ্বিতীয় কোনো ব্যক্তি নজরে আসেনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এতে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। অনিয়মের কারণে গাইবান্ধা উপ-নির্বাচন বন্ধ করার বার্তায় এবার জেলা পরিষদে গুরুতর অনিয়ম না হওয়ার মতো ইতিবাচক প্রভাব পড়েছে বলেও মনে করেন সিইসি।

আজ সোমবার নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় ৫৭ জেলা পরিষদের ভোট পর্যবেক্ষণ এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

 


এসময় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, আনিছুর রহমান ও আলমগীর উপস্থিত ছিলেন।

 

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট চলে ইভিএমে। হাজারে ভোটকক্ষের সার্বিক চিত্র কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করেন সিইসি ও সহকর্মীরা।