NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল উইন্ডিজ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:০৯ পিএম

>
টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল উইন্ডিজ

গেল বার সরাসরি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেললেও ওয়েস্ট ইন্ডিজকে এবার খেলতে হচ্ছে প্রথম রাউন্ডে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দলটির বিশ্বকাপ, যারা গেল বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল।

সেই লড়াইয়ে আজ উইন্ডিজ অধিনায়ক নিকলাস পুরান জিতেছেন টসে। নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। পুরানের কথা, ‘আমরা বোলিং করব। উইকেটটা নতুন, আর তাই আমাদের এর আচরণ আগে দেখতে হবে। আমরা বেশ উজ্জীবিত।’

স্কটল্যান্ড অধিনায়ক রিচি বেরিংটনও জানালেন, টস জিতলে তিনিও ফিল্ডিংই বেছে নিতেন। বললেন, ‘উইকেটে আদ্রতা আছে, টস জিতলে আমিও ফিল্ডিংই বেছে নিতাম। এখানে দ্রুত রান উঠবে, আশা করি আমরা একটা ভালো শুরু পাব। গেল আসরে ভালো শিক্ষা পেয়েছি আমরা। চলতি বছর ওয়ানডেতে আমাদের ভালো সময় কেটেছে, আশা করি তার আত্মবিশ্বাস এখানে কাজে লাগাতে পারব আমরা।’

স্কটল্যান্ড একাদশ:
জর্জ মুন্সে, মাইকেল জোন্স, ম্যাথিউ ক্রস (উইকেটরক্ষক), রিচি বেরিংটন (অধিনায়ক), ক্যালাম ম্যাকলয়েড, ক্রিস গ্রিভস, মাইকেল লিস্ক, মার্ক ওয়াট, জশ ডেভি, সাফিয়ান শরিফ, ব্র্যাড হুইল।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
কাইল মায়ার্স, এভিন লুইস, ব্রেন্ডন কিং, শামার ব্রুকস, নিকলাস পুরান (উইকেটরক্ষক/অধিনায়ক), রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ওডিন স্মিথ, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাককয়।