NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

ত্রিশের আগে অভিসারে নয়, তরুণীকে বাইডেনের উপদেশ


খবর   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৪, ০৮:২১ এএম

ত্রিশের আগে অভিসারে নয়, তরুণীকে বাইডেনের উপদেশ

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আরভিনে সফরকালে এক তরুণীকে ডেটিং সংক্রান্ত পরামর্শ দিয়েছেন। ইরভিন ভ্যালি কলেজে বক্তব্য দেওয়ার পর এক তরুণীর সাথে ছবি তোলার জন্য বাইডেন দাঁড়ান। তখন তিনি এক তরুণীর কাঁধে হাত রাখেন এবং তাকে কিছু ডেটিংয়ের পরামর্শ দেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে।

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হওয়া ভিডিওতে দেখা গেছে, জো বাইডেন ওই তরুণীকে বলছেন, ‘এখন আমি আমার মেয়ে এবং নাতনিদের একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলব। ৩০ বছর বয়সের আগে কাউকে গুরুত্ব দেওয়া যাবে না। ’

বাইডেনের উপদেশের উত্তরে তরুণী একটু হেসে বলেছেন, ‘ঠিক আছে, আমি মনে রাখব। ’

ভিডিওটি টুইটারে এখন পর্যন্ত ৫০ লাখ বারেরও বেশি দেখা হয়েছে এবং ব্যবহারকারীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে।

নেটিজেনদের অনেকেই জো বাইডেনকে নিন্দা করেছে এবং ওই তরুণী ‘অস্বস্তিবোধ’ করেছেন বলে মন্তব্য করেছে।  

এর আগে জো বাইডেন জাতীয় শিক্ষা সমিতিতে বক্তৃতা দেওয়ার সময় তার চেয়ে ১৮ বছরের ছোট এক মেয়েকে বন্ধুত্বের প্রস্তাব দিয়েছিলেন। সে ঘটনার পর তিনি কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস

ভিডিওটি দেখুন......

kalerkantho