NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

রাশিয়ার বেলগোরোদে তেলের ডিপো জ্বলছে ইউক্রেনীয়দের গোলায়


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:৫৮ এএম

রাশিয়ার বেলগোরোদে তেলের ডিপো জ্বলছে ইউক্রেনীয়দের গোলায়

আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়ার বেলগোরোদে জ্বালানি তেলের ডিপোতে গোলা হামলা চালিয়েছে ইউক্রেন। এএফপি জানিয়েছে, গতকাল শনিবারের হামলায় ওই ডিপোতে আগুন ধরে গেছে।

বেলগোরোদের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ বলেছেন, আমাদের ওপর আবার বোমা ফেলা হচ্ছে। বেলগোরোদ অঞ্চলের একটি তেলের ডিপোতে গোলার আঘাত করা হয়েছে।

 

ঘটনাস্থলে জরুরি সেবাকর্মীরা রয়েছেন। আগুন ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই বলেও জানিয়েছেন তিনি।
বেলগোরোদের ওই ডিপোতে গোলা হামলার পর জ্বলন্ত ডিপোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গভর্নর ভিয়াচেস্লাভ। একটি ভবনে আগুন জ্বলতে ও কালো ধোঁয়া উঠতে দেখা গেছে সেই ছবিতে।

এর আগে গত শুক্রবার বেলগোরোদ শহরে ইউক্রেনীয় হামলায় একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন ধরে যায়। এতে করে সেখান থেকে বিদ্যুৎ সরবরাহ সরবরাহে বাধাগ্রস্ত হয়।

গত বৃহস্পতিবার ইউক্রেনের গোলার আঘাতে একটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়। তবে সেখানে থাকা কেউ হতাহত হয়নি। ওইদিন বেলগোরোদের একটি গোলাবারুদের ডিপোও ধ্বংস করা হয়।

সূত্র: এএফপি