NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

শাহরুখের সঙ্গে প্রথম সাক্ষাৎ এখনো ভুলতে পারেননি সানি লিওন


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:৫৪ এএম

>
শাহরুখের সঙ্গে প্রথম সাক্ষাৎ এখনো ভুলতে পারেননি সানি লিওন

সানি লিওন ছিলেন পর্ন তারকা। নীল সিনেমার জগতে তার ছিল আকাশচুম্বী জনপ্রিয়তা। কিন্তু সেই ইন্ডাস্ট্রি ছেড়ে সানি চলে আসেন মূল ধারার সিনেমায়। বলিউডে নাম লেখান। অভিনয় কিংবা আইটেম গানে নাচ, সবেতেই নিজেকে মেলে ধরেন।

সানি লিওনের অন্যতম জনপ্রিয় আইটেম গান ‘লায়লা ও লায়লা’। যেটি রয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘রইস’ সিনেমায়। বলিউড ক্যারিয়ারের প্রথম দিকেই কিং খানের মতো তারকার সিনেমায় সুযোগ পেয়ে অভিভূত হয়েছিলেন সানি। ওই গানে শাহরুখের সঙ্গেও নেচেছেন তিনি।

একসঙ্গে কাজের সুবাদে শাহরুখের সঙ্গে দেখা হয়েছে সানি লিওনের। কয়েকদিন তারা কাছাকাছি ছিলেন। তবে প্রথম সাক্ষাতের মুহূর্তটা এখনো ভুলতে পারেননি সানি।  

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘‘আমি সেই প্রথম শাহরুখের সঙ্গে দেখা করছি। শুট সেরে বেরিয়ে যাচ্ছিলাম; মুখোমুখি পড়ায় তাকে বলেছিলাম, ‘আপনাকে অনেক ধন্যবাদ। এই গানের অংশ হতে পেরে খুব ভাল লাগছে।’ উল্টো শাহরুখ আমাকে বললেন, ‘না! আপনাকে পেয়ে আমরা খুশি।’ তাতেই এক ধাক্কায় আমার আত্মবিশ্বাস বেড়ে যায়।’’

শাহরুখের সামনে থেকে ফিরে গিয়ে আয়নায় নিজেকে দেখেছিলেন সানি। চুলের সাজ দেখে নিজেরই হাসি পেয়েছিল তার। গানের প্রয়োজনে মাথায় হেলমেটের মতো চুড়ো করা চুল ছিল। ওই অদ্ভুত সাজের জন্য ভীষণ আক্ষেপ হয় সানির। ভেবেছিলেন, যদি সাধারণ সাজে গিয়ে মিষ্টি করে ‘হ্যালো’ বলতে পারতেন!

শাহরুখ খানের সঙ্গে কথা বললে যে কেউ মুগ্ধ হন, এটা নতুন কিছু নয়। সানি লিওন বলেন, ‘সামনে না দেখলে, না মিশলে বুঝতাম না। ওই সাক্ষাতের পর থেকে মানুষটাকে অনেক উপরে রেখেছি।’

সানি লিওনকে সর্বশেষ দেখা গেছে এমএক্স প্লেয়ারের ওয়েব সিরিজ ‘অনামিকা’-তে। চলতি বছরই এটি মুক্তি পায়। বর্তমানে তার হাতে হিন্দি, তামিল, মালায়লাম বিভিন্ন ভাষার অর্ধ ডজন সিনেমার কাজ রয়েছে।