NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

পাকিস্তান ম্যাচের জন্য একাদশ প্রস্তুত ভারতের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:১৩ পিএম

>
পাকিস্তান ম্যাচের জন্য একাদশ প্রস্তুত ভারতের

ক্রিকেটের মাঠে ভারত-পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বিতার গল্প বেশ পুরোনো। আর এই প্রতিদ্বন্দ্বিতাটাই আরও জমজমাট হয় বিশ্বকাপের মঞ্চে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে রোহিত শর্মা ও বাবর আজমের দল। সে ম্যাচে মাঠে নামার বেশ আগে ভারতের অধিনায়ক জানিয়ে দিলেন, একাদশ ঠিক করে ফেলেছেন তিনি। 

ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই দুদলের ক্রিকেটারদের জন্য বাড়তি চাপ। বিশ্বকাপে যেন সে চাপটাই বেড়ে যায় আরও। তবে চাপ সামলাতে না পেরে সবচেয়ে বেশি পা পিছলেছে পাকিস্তান। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের একমাত্র জয় ছাড়া ভারতের বিপক্ষে আর কোনো বিশ্বকাপ ম্যাচ জেতেনি পাকিস্তান।

তবে পরিস্নগক্যানে এগিয়ে থাকলেও বাবরদের বিপক্ষে নির্ভার থাকার সুযোগ নেই ভারতের। কারণ পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স বেশ ভালোভাবেই চোখ রাঙাচ্ছে রোহিতদের। এছাড়া এশিয়া কাপে দুদলের শেষ দেখায়ও জয়টা পাকিস্তানের পক্ষেই গিয়েছে। 

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের এখনও সপ্তাহ খানেক বাকি। তবে ক্রিকেটারদের আগে থেকেই প্রস্তুত রাখতে এখনই একাদশ ঠিক করে রেখেছে টিম ম্যানেজমেন্ট, শনিবার এমনটা জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

রোহিত বলেন,‘আমি শেষ মিনিটের সিদ্ধান্তে বিশ্বাস করি না। আমি দল নির্বাচন নিয়ে ছেলেদের আগেই বলে রাখতে চাই, যাতে করে তারা আগেভাগে প্রস্তুত হতে পারে। এরইমধ্যে পাকিস্তান ম্যাচের একাদশ ঠিক করে ফেলেছি। খেলোয়াড়দের ইতোমধ্যে সেটা জানানোও হয়েছে। শেষ মিনিটের ভাবনায় আমি বিশ্বাস করি না। আমি তাদের ভালোভাবে প্রস্তুত দেখতে চাই।’

আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বেই মখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। আগামী ২৩ অক্টোবর হাইভোল্টেজ ম্যাচটি হবে মেলবোর্ন ক্রিকেউ গ্রাউন্ডে।