NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশ-ইইউ কৌশলগত অংশীদারিত্বে নতুন অধ্যায় : গুরুত্ব পাচ্ছে গণতন্ত্র ও অর্থনীতি কূটনৈতিক উপহার : ভুল বার্তায় তৈরি হতে পারে ভুল-বোঝাবুঝি তিন দেশে তিন উদ্বোধনী তারকাদের দিয়ে বাজিমাত করার পরিকল্পনা ফিফার মাদকদ্রব্য পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ৫ ইউনিট নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইনকের যৌথ সভা অনুষ্ঠিত খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল-তামিম-ফাতেমারা জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ Bangladesh calls for stronger global cooperation on safe migration at UN forum
Logo
logo

সুলতানের সফর দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করবে


খবর   প্রকাশিত:  ২৬ জানুয়ারী, ২০২৫, ০৮:০২ এএম

>
সুলতানের সফর দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করবে

ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার ঢাকা সফর বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (১৪ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি সেতিয়া হাজি এরিওয়ান বিন পেহিন দাতু পেকারমা জয়া হাজি হোহদ ইউসুফের সঙ্গে এ বৈঠকে এমন আশাবাদ ব্যক্ত করেন ড. মোমেন।

 

দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক নিয়ে মতবিনিময় করেন এবং দুই দেশের পারস্পরিক সুবিধার জন্য বাণিজ্য ও বিনিয়োগ আরও জোরদার করার বিষয়ে জোর দেন। উভয়পক্ষ আগামী দিনে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও কানেক্টিভিটি বাড়ানো নিয়ে আলোচনা করেন। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানি ইস্যুও আলোচনায় স্থান পায়।

এসময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্রসচিব (পূর্ব) মাশফি বিনতে শামস, ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনা বৈঠকে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের সফরে আজ শনিবার (১৫ অক্টোবর) ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়া। সুলতানকে বহনকারী একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট শনিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। এসময় বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানাবে বাংলাদেশ।