NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

মোহাম্মদপুরে এনএসআইয়ের ভুয়া কর্মকর্তা আটক


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৪৩ পিএম

>
মোহাম্মদপুরে এনএসআইয়ের ভুয়া কর্মকর্তা আটক

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান থেকে মো. রুবেল ইসলাম (২৮) নামে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক ভুয়া সহকারী পরিচালককে (এডি) আটক করেছে এনএসআই ও পুলিশ।

শুক্রবার (১০ জুন) ঢাকা উদ্যানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সময় তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পান্নু বলেন, হযরত মুহাম্মদ (সা.)–কে কটূক্তির প্রতিবাদে মিছিলের সময় এনএসআইয়ের সহকারী পরিচালক পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে আটক করে এনএসআই। পরে আমরা তাকে আটক করে থানায় নিয়ে যাই। এ সময় তার কাছ থেকে এনএসআইয়ের একটি ভুয়া আইডি কার্ড পাওয়া যায়। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তিনি স্বীকার করেছেন এই কার্ড ব্যবহার করে বিভিন্ন জায়গায় প্রতারণা করতেন।

তিনি মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যানের তিন নম্বর রোডের ৬ নম্বর বাসায় থাকেন। তার বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার পূর্ব বানিয়াপাড়া এলাকায়। তিনি ওই এলাকার তসলিম উদ্দিনের ছেলে।