NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

‘বাংলা ওয়াশ’ সিরিজের শিরোপা পাকিস্তানের


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৪, ১২:৩৫ এএম

‘বাংলা ওয়াশ’ সিরিজের শিরোপা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়ে ‘বাংলা ওয়াশ’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা জিতেছে পাকিস্তান। শুক্রবার ফাইনালে কিউইদের ৫ উইকেটে হারিয়েছে বাবর আজমের দল। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের দেওয়া ১৬৪ রানের লক্ষ্যে পাকিস্তান পৌঁছে ৩ বল হাতে রেখে।

রান তাড়ায় নেমে সুবিধা করতে পারেননি বাবর আজম।

 

পঞ্চম ওভারে দলীয় ২৯ রানে সাজঘরে ফেরেন তিনি। পাক অধিনায়ক ফাইনালে করতে পেরেছেন ১৪ বলে ১৫ রান। অপর ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও তিনে নামা শান মাসুদও পারছিলেন না আস্কিং রানরেটের সঙ্গে পাল্লা দিতে। শান মাসুদ আউট হন ২১ বলে ১৯ রান করে। দ্বাদশ ওভারে রিজওয়ান সাজঘরে ফেরেন ২৯ বলে ৩৪ রানের ইনিংস খেলে, তখন দলীয় রান ৭৪।

 

রিজওয়ান বিদায়ের পর ৫১ বলে ৯০ দরকার ছিল পাকিস্তানের। এই সমীকরণ সহজ করে দেন হায়দার আলী ও মোহাম্মদ নওয়াজ।  চতুর্থ উইকেটে ২৬ বলে ৫৬ রান এনে দেন নওয়াজ ও হায়দার। ১৫ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে হায়দার সাজঘরে ফিরলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নওয়াজ। ২২ বলে ৩ ছক্কা ও ২ চারে ৩৮ রান করেন তিনি। আসিফ আলী (১) আবারো ব্যর্থ হন। ১৪ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন ইফতিখার আহমেদ।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে কিউইরা। অধিনায়ক কেন উইলিয়ামসন ৩৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। এছাড়া গ্লেন ফিলিপস ২৯, মার্ক চ্যাপম্যান ২৫ ও জিমি নিশাম ১৭ রান করেন। ম্যাচসেরা হয়েছেন নওয়াজ, সিরিজসেরার পুরস্কার উঠেছে ব্লেয়ার টিকনারের হাতে।

উল্লেখ্য যে, ত্রিদেশীয় সিরিজের অপর দলটি ছিল বাংলাদেশ। টানা চার ম্যাচে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে তারা।