NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৯ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইউনিসেফের সতর্কতা উপেক্ষা, টিকা ক্রয় পদ্ধতি বদল করে অন্তর্বর্তী সরকার জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন : রাষ্ট্রপতি ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’ ২০ বছর পর মুক্তি পেল ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ সিক্যুয়াল ইসরায়েলি কর্মকর্তার পাশে দাঁড়াতে অস্বীকৃতি ফিলিস্তিন ফুটবল প্রধানের শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Logo
logo

তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে পাথওয়ের মাদকবিরোধী পথসভা


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৫, ০৫:২৯ এএম

>
তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে পাথওয়ের মাদকবিরোধী পথসভা

তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে মাদকবিরোধী কর্মসূচি পথসভার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে তৃতীয় লিঙ্গের মানুষেরা বিভিন্ন প্ল্যাকার্ড পোস্টার নিয়ে মাদকবিরোধী কর্মসূচি পালন করে।

সমাজের পিছিয়ে পড়া মানুষরাই যখন সমাজকে আলোকিত করার জন্যই পথসভার মাধ্যমে ভিন্নধর্মী মাদকবিরোধী কর্মসূচি পালন করে। তখন সমাজ পরিবর্তনে সমাজের মূল স্রোতের মানুষগুলো তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। এ ধরনের আয়োজনের মাধ্যমে সমাজের কিছুটা হলেও পরিবর্তন আসবে এমনটাই মনে করছেন তৃতীয় লিঙ্গের মানুষগুলো।

এ সময় পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন বলেন, মাদক সমাজের একটি ব্যাধি। যুবসমাজ এই মাদকের কারণেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাই তাদের সচেতন করার জন্যই ভিন্নধর্মী এ আয়োজন করা হয়েছে।

বর্তমান সময়ে দেখা যায় বিভিন্ন চায়ের দোকানে বা স্কুল কলেজের সামনে এবং রাস্তাঘাটে শিক্ষার্থীরা প্রকাশ্যে ধূমপান করে। পরে এক সময় বন্ধুদের সঙ্গে তারা নেশা করতে শুরু করে। ফলে পড়াশোনা বিপথগামী হয়ে পড়ে তাদের। এসব কার্যকলাপে একটা সময়ে ভেঙ্গে পড়ে তাদের পরিবারও। 

স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও অনেককেই রাস্তায় হেঁটে যাওয়ার সময় ধূমপান করতে দেখা যায়। তাই প্রকাশ্যে ধূমপান করা নিয়ে সরকারের যেসব আইন রয়েছে সেগুলো প্রয়োগের মাধ্যমে এসব ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবিও জানান তিনি।

সমাজের এসব ব্যক্তিরা নিজেরা সচেতন হবে এবং অন্যকে সচেতন করবে। সামনের দিনগুলোতে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে এমনটাই প্রত্যাশা মাদকবিরোধী কর্মসূচিতে  অংশগ্রহণকারীদের।