NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ভিসা সমস্যা সমাধান করায় বাহরাইনকে পররাষ্ট্রমন্ত্রীর ধন্যবাদ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৩০ এএম

>
ভিসা সমস্যা সমাধান করায় বাহরাইনকে পররাষ্ট্রমন্ত্রীর ধন্যবাদ

করোনার প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাহরাইনে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার ক্ষেত্রে ভিসা সমস্যা সমাধানে ইতিবাচক উদ্যোগ নেওয়ার জন্য বাহরাইনকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ড. আব্দুল্লাহতিফ বিন রশিদ আল-জায়ানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ ধন্যবাদ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাজাখস্তানের আস্তানায় বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘এশিয়ায় মতবিনিময় এবং আত্মবিশ্বাস তৈরির পদক্ষেপ (সিআইসিএ)’ সংক্রান্ত ষষ্ঠ সম্মেলন চলাকালে তারা এ বৈঠক করেন।

বৈঠকে ড. মোমেন আশা প্রকাশ করেন, বাকি শ্রমিকরাও শিগগিরই তাদের কর্মক্ষেত্রে ফিরে যেতে সক্ষম হবে।

তিনি কোভিড প্রাদুর্ভাবের আগে বাংলাদেশে আসার কারণে শ্রমিকদের পরিবারের সদস্যরা যারা তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাদের জন্য ভিসা সহজতর করার পদক্ষেপ নিতে বাহরাইনের প্রতি আহ্বান জানান।

মোমেন বাংলাদেশি ব্যবসায়ী ও পর্যটকদের জন্য বাহরাইনের ভিসা সহজ করারও দাবি জানান।

বাহরাইনের মন্ত্রী তার সহযোগিতার আশ্বাস দেন। তিনি স্বীকার করেন যে, কোভিড-১৯ এর কারণে ভিসা ইস্যুতে ব্যাঘাত ঘটছে। তিনি উল্লেখ করেন, বাহরাইনে এখন সংশ্লিষ্ট বিভাগের মধ্যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে।

দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে আরও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন।