NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

সৌদি আরবের জন্য যুক্তরাষ্ট্রের নতুন আলটিমেটাম


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:২৫ পিএম

সৌদি আরবের জন্য যুক্তরাষ্ট্রের নতুন আলটিমেটাম

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা সৌদি আরবকে নতুন আলটিমেটাম দিয়েছেন। কয়েক সপ্তাহের মধ্যে ওপেক প্লাসের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত না বদলালে এক বছরের জন্য সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। খবর দ্য গার্ডিয়ানের।

ডেমোক্র্যাটদের দাবি, ওপেক প্লাসের সিদ্ধান্ত ভ্লাদিমির পুতিনের যুদ্ধে সহায়তা করলেও মার্কিন পেট্রল পাম্পের গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবে।

 

 

সৌদি আরব-রাশিয়ার নেতৃত্বাধীন ওপেক প্লাস প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। সিদ্ধান্ত না বদলালে সৌদি আরবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান গণমাধ্যমকে বলেছেন, সৌদি আরবের সঙ্গে মার্কিন সম্পর্কের বৃহত্তর পুনর্মূল্যায়নের অংশ হিসেবে সৌদির কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার বিষয়টি বিবেচনা করছেন প্রেসিডেন্ট বাইডেন। তবে এখনই কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এদিকে আজ বৃহস্পতিবার মার্কিন আপত্তি সত্ত্বেও গত সপ্তাহে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তের সমালোচনা প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের সমালোচনা ‘তথ্যের ওপর ভিত্তি করে’ করা হয়নি বলে মন্তব্য করেছে দেশটি।  

সূত্র : দ্য গার্ডিয়ান