NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

৬ মে অভিষেক হবে রাজা তৃতীয় চার্লসের


খবর   প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:৩১ এএম

৬ মে অভিষেক হবে রাজা তৃতীয় চার্লসের

আর্ন্তজাতিক ডেস্ক: রাজা হওয়ার আট মাস পর অভিষেক হবে রাজা চার্লসের। আগামী বছর ৬ মে অভিষেক হবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের। বাকিংহাম প্রাসাদের তরফ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। ওই দিন আনুষ্ঠানিকভাবে ‘কুইন কনসর্ট’ ঘোষণা করা হবে চার্লসের স্ত্রী ক্যামিলাকেও।

 

 

অভিষেকের সময়ে রাজার কপালে, বুকে ও হাতে লাগানো হবে পবিত্র তেল।  তাঁর হাতে তুলে দেওয়া হবে সোনার গোলক। যেটিকে সারা পৃথিবীতে খ্রিস্টধর্মের আধিপত্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়। তাঁকে পরানো হবে রাজ আংটি। দেওয়া হবে রাজদণ্ড। এরপর মাথায় পরিয়ে দেওয়া হবে রাজমুকুট। অভিষেকের দিন চার্লস পরবেন সেন্ট এডওয়ার্ডস ক্রাউন। ১৬৬১ সালে দ্বিতীয় চার্লসের জন্য তৈরি করা হয়েছিল এই মুকুটটি। কুইন কনসর্ট ক্যামিলারও সে দিন অভিষেক। তিনি পরবেন কোহিনুর বসানো রানি এলিজাবেথের সেই মুকুট।

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে এই অনুষ্ঠানের দায়িত্বে থাকবেন আর্চবিশপ অব ক্যান্টারবেরি। ১৯৫৩ সালে রানি দ্বিতীয় এলিজ়াবেথের অভিষেকের অনুষ্ঠান থেকে অনেকটাই ছোট আকারে হবে চার্লসের অভিষেক অনুষ্ঠান। ৬ মে অনুষ্ঠানে দুই হাজারের বেশি অতিথির সমাগম হবে না। অনুষ্ঠানের দৈর্ঘ্য হবে এক ঘণ্টা।

প্রাসাদের সূত্র অনুসারে, মহামারির পর দেশের অনেকেই অর্থনৈতিক সংকটের মুখে পড়েছেন। এ অবস্থায় অতিরিক্ত জাঁকজমকপূর্ণ করে রাজ্যাভিষেক হলে নতুন রাজার সংবেদনশীলতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। তবে ছোট করে হলেও ঐতিহ্য মেনেই এই অনুষ্ঠান করা হবে বলে রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে।

সূত্র : আনন্দবাজার।