NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

করোনার আরও একটি ঢেউ ধেয়ে আসছে ইউরোপে : ডব্লিউএইচও


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:২৭ পিএম

>
করোনার আরও একটি ঢেউ ধেয়ে আসছে ইউরোপে : ডব্লিউএইচও

আসন্ন শীতে করোনার আরও একটি ঢেউয়ের আঘাত সহ্য করতে হতে পারে ইউরোপের বিভিন্ন দেশকে। বুধবার এক যৌথ বিবৃতিতে এই সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউরোপের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (ইসিডিসি)।

ডব্লিউএইচওর ইউরোপ শাখা কার্যালয়ের পরিচালক হ্যান্স ক্লাগ ও ইসিডিসি’র পরিচালক আন্দ্রেয়া আমন স্বাক্ষরিত সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘যদিও এক বছর আগে আমরা যে ঝুঁকিতে ছিলাম, এখন আর সেই পরিস্থিতি নেই, কিন্তু এটা একদম পরিষ্কার করোনা মহামারি এখনও পৃথিবী থেকে বিদায় নেয়নি।’

‘এবং দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি, ইউরোপে ফের বাড়ছে এই রোগের দৈনিক সংক্রমণ। সংক্রমণের যে চিত্র, তাতে শিগগিরই করোনার আরও একটি ঢেউ আসার সমূহ সম্ভাবনা রয়েছে। আসন্ন শীতেই আসতে পারে এই ঢেউ।’

জাতিসংঘর অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মূল কার্যালয় সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায়। কার্যক্রম পরিচালনার সুবিধার্থে বিশ্বকে ৬টি অঞ্চলে ভাগ করেছে সংস্থাটি। ইউরোপের কার্যালয়টিও ডব্লিউএইচওর ৬টি আঞ্চলিক কার্যালয়ের মধ্যে একটি।

সম্প্রতি এই ছয়টি অঞ্চলের সাপ্তাহিক সংক্রমণ পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ডব্লিউএইচও। সেখানে দেখা গেছে, বিশ্বের অন্যান্য অঞ্চলে দৈনিক ও সাপ্তাহিক সংক্রমণ স্থিতিশীল থাকলেও ইউরোপের পরিস্থিতি ভিন্ন। গত সপ্তাহে ইউরোপের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ ৮ শতাংশ বেড়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

ইউরোপ মহাদেশভুক্ত বেশিরভাগ দেশেই করোনার টিকা খুবই সহজলভ্য। কিন্তু জনস্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত বছর গণটিকাদান কার্যক্রমের শুরু থেকেই টিকা নেওয়ার ব্যাপারে অনীহা ছিল ইউরোপের জনগণের একটি বড় অংশের মধ্যে। সেই অনীহা এখনও রয়েছে।

এখনও ইউরোপের লাখ লাখ মানুষ করোনা টিকার একটি ডোজও নেননি।

বুধবারের বিবৃতিতে জনগণকে অবিলম্বে টিকা গ্রহণের আহ্বান জানানো হয় ডব্লিউএইচও ও ইসিডিসির পক্ষ থেকে। এ প্রসঙ্গে বলা হয়, ‘অবিলম্বে আমাদের সবারই টিকার ডোজ নেওয়া উচিত। কারণ নষ্ট করার মতো পর্যাপ্ত সময় এখন আর আমাদের হাতে নেই।’