NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

টানা তিন হারে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৫, ০২:২৩ এএম

টানা তিন হারে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা তৃতীয় হারের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। ক্রাইস্টচার্চে আজ স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে টাইগাররা হেরেছে ৪৮ রানে। নিউজিল্যান্ডের দেওয়া ২০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেটে ১৬০ রান তুলতে সমর্থ হয়েছে বাংলাদেশ।

রান তাড়ায় বাংলাদেশের হয়ে একাই লড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

 

৪৪ বলে ৭০ রানের ইনিংস খেলেছেন তিনি। তাঁর ইনিংসে ছিল একটি ছক্কা ও তিনটি চার। লিটন দাস ও সৌম্য সরকার দুজনই করেছেন ২৩ রান। ১১ রান এসেছে ওপেনার নাজমুল শান্তর ব্যাট থেকে।

 

কিউইদের পক্ষে ২৪ রানে তিন উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে। এছাড়া টিম সাউদি ও মাইকেল ব্রেসওয়েল দুটি করে উইকেট পেয়েছেন।

এর আগে, বাংলাদেশের বোলারদের বেধড়ক পিটিয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২০৮ রান সংগ্রহ করে কিউইরা। গ্লেন ফিলিপস মাত্র ২৪ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ৪০ বলে ৬৪ রান করেন ওপেনার ডেভন কনওয়ে। অপর ওপেনার ফিন অ্যালেনের সংগ্রহ ১৯ বলে ৩২।

ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে বাংলাদেশ। তাই ফাইনালে খেলার আর কোনো সম্ভাবনা রইলো না সাকিবদের। পাকিস্তান তিন ম্যাচে দুটিতে জিতেছে, আর ৪ ম্যাচে কিউইদের জয় তিনটি। শুক্রবার ফাইনালে লড়বে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আগামীকাল বৃহস্পতিবার নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের।